আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নাজমুল হাসান পাপন

ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নাজমুল হাসান পাপন

ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা জাহিদ আহসান রাসেলকে সরিয়ে মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে। শুধু তাই নয়, পাপনকে পূর্ণ মন্ত্রী করা হয়েছে। ১৯৯১ সাল থেকে গতকাল পর্যন্ত প্রতিমন্ত্রীরা ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। গতকাল বঙ্গভবনে শপথ গ্রহণের পর দপ্তর বণ্টন করা হয়। গুঞ্জন ছিল পাপন পরিকল্পনা মন্ত্রী হতে পারেন, ক্রীড়া প্রতিমন্ত্রী হতে পারেন। গুঞ্জনটা মিলেছে, ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। পূর্ণমন্ত্রী হয়েছেন পাপন।

 

অবশেষে ক্রীড়াঙ্গনের মানুষের হাতে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। পাপন ২০১৩ সাল থেকে বিসিবির সভাপতি। তারও আগ থেকে আবাহনীর সঙ্গে জড়িত। খেলার মানুষ। ক্রীড়াঙ্গনের মানুষ। ১৯৯১ সালে জাতীয় নির্বাচনে কিছু দিন মির্জা আব্বাস ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। আব্বাসের পর বিএনপি নেতা সাদেক হোসেন খোকাকে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। খোকা আগে থেকেই খেলাধুলার অঙ্গনের মানুষ ছিলেন। খোকার পর থেকে যারাই এসেছেন তারা রাজনৈতিক অঙ্গনের হলেও ক্রীড়াঙ্গনের ছিলেন না।

আহাদ আলী সরকার, বীরেন সিকদার, ফজলুর রহমান পটল, আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনেক দিন ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। কিছু সময়ের জন্য ছিলেন মুজিবুল হক চুন্নু। জাতীয় দলের সাবেক অধিনায়ক আরিফ খান ক্রীড়া উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ক্রীড়াঙ্গনের মানুষদের কৌতূহল ছিল সরকারের প্রতি ক্রীড়াঙ্গনের কেউ ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন না। অবশেষে সেই আক্ষেপ পূরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন ক্রীড়াঙ্গনের একজন মানুষকে।


 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত