আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

যুব বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

যুব বিশ্বকাপে জয় পেল বাংলাদেশ

আয়ারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে যুব বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ।

সোমবার (২২ জানুয়ারি) ব্লুমফনটনে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছিল আয়ারল্যান্ড। যেখানে একাই ৯০ রান করেন কিয়ান হিল্টন। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট শিকার করেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন।

জবাবে খেলতে নেমে ৪৬ ওভার ৫ বলে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। যেখানে হাফ সেঞ্চুরি পেয়েছেন মোহাম্মদ শিহাব জেমস। আইরিশদের হয়ে ৪১ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছেন স্কট ম্যকবাথ।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছিল বাংলাদেশ। দুই ওপেনার মিলে উদ্বোধনী জুটিতে তোলেন ৯০ রান। আদিল বিন সিদ্দিক ৩৬ রান করেছেন। আরেক ওপেনার আশিকুর রহমান শিবলির ব্যাট থেকে এসেছে ৬০ বলে ৪৪ রান।

দুই ওপেনার ফেরার পর দ্রুতই আরো দুই উইকেট হারায় বাংলাদেশ। ১৩০ রান তুলতেই টপ অর্ডারের চার ব্যাটারকে হারিয়ে তখন কিছুটা হলেও ব্যকফুটে চলে যায় বাংলাদেশ। তবে এরপর দলের হাল ধরেন আহরার আমিন ও শিহাব জেমস। এই দুইজনে পঞ্চম উইকেটে যোগ করেন অবিচ্ছিন্ন ১০৯ রান।

শিহাব অপরাজিত ছিলেন ৫৪ বলে ৫৫ রান করে। আর জেমস ৪৫ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। আইরিশদের হয়ে ২ উইকেট শিকার করে সেরা বোলার ম্যাকবাথ।

এর আগে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। এবারও নতুন বলে টাইগারদের ব্রেকথ্রু এনে দেন মারুফ মৃধা। এই পেসারের বলে রিজওয়ানের হাতে ক্যাচ দিয়েছেন রায়ান হান্টার। তিনি ৯ রান করে আসজঘরে ফিরলে ভাঙ্গে ২৬ রানের উদ্বোধনী জুটি।

এরপর এক প্রান্তে নিয়মিত বিরতিতেই উইকেট তুলেছে বাংলাদেশ। তবে আরেক প্রান্তে দাঁড়িয়ে একাই লড়েছেন হিল্টন। এই টপ অর্ডার ব্যাটার সাজঘরে ফেরার আগে করেছেন ১১২ বলে ৯০ রান। অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দলকে বড় সংগ্রহ এনে দিতে মুখ্য ভূমিকা রেখেছেন তিনি।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন। তারা দুজনই দুটি করে উইকেট শিকার করেছেন। তাছাড়া ৯ ওভারে ২৭ রান দিয়ে এক উইকেট পেয়েছেন মাহফুজুর রহমান রাব্বি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত