আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

ইতিহাস গড়লেন টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনা

ইতিহাস গড়লেন টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনা

২০২০ সালে ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়, ২০২২ সালে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। ২০২৩ সালে উইম্বলডন টেনিসের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছেন ইতালিয়ান টেনিস খেলোয়াড় ইয়ানিক সিনার। একে একে প্রত্যেকটি গ্র্যান্ড স্ল্যাম টুর্নামেন্টের ট্রফি জয়ের প্রবল সম্ভাবনা জাগিয়েও চোখের পানি ফেলে কোর্ট ছেড়েছিলেন এই তরুণ। অবশেষে গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন সিনা।

 

এবার অস্ট্রেলিয়ান ওপেনের গ্র্যান্ড স্ল্যাম জয় করেছেন ইয়ানিক সিনার। ইতিহাস গড়েছেন সিনার। ইতালি প্রথম কোনো টেনিস খেলোয়াড় অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন। তিন বার গ্ল্যান্ড স্ল্যামের ফাইনালে যেতে ব্যর্থ হয়েছেন সিনার। এবার প্রথম বার ফাইনালে উঠে বাজিমাত করে দিলেন। টুর্নামেন্টের চতুর্থ বাছাই হিসেবে প্রথম গ্র্যান্ড স্ল্যাম খেলতে নেমেছিলেন সিনার। আর তা দেখে ইতালীয়রা হুমড়ি খেয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালের মঞ্চে চোখ রেখেছিলেন।

মেলবোর্ন শহরের শ্বাসরুদ্ধকর ফাইনাল হয়েছে গতকাল। প্রতিপক্ষ রাশিয়ান দানিয়েল মেদভেদেভের কাছে প্রচণ্ড চাপে পড়েন সিনার। রুশ তারকার দাপটে প্রথম দুই সেটে ইতালিয়ান সিনার পাত্তাই পায়নি। তিন নম্বর সেট থেকে একটু একটু করে ঘুরে দাঁড়ান সিনার। টানা তিন সেট জয় করেন তিনি। যেটা ছিল এরকম, ৩-৬, ৩-৬ গেমে হেরে যাওয়ার পর সিনার পালটা জবাব মেদভেদেভকে। ৬-৪, ৬-৪, ৬-৩ গেমে মেদভেদেভকে হারিয়ে জিতে গেলেন জীবনের প্রথম গ্র্যান্ড স্ল্যাম, লিখলেন রূপকথার গল্প।

ফাইনালের মঞ্চে ওঠার সিঁড়িটা ছিল এরকম। কোয়ার্টার ফাইনালে আরেক রুশ খেলোয়াড় আন্দ্রে রুভলেভকে হারিয়েছেন। আর সেমিফাইনালে হারান আরেক তারকা নোভাক জকোভিচকে। এই নোভাক জকোভিচ একটা সময় পার্টটাইম কোচ ছিলেন ইয়ানিক সিনার প্রতিপক্ষকে কীভাবে ঘায়েল করতে হয় সেটা শিখিয়েছিলেন। সেই পার্টটাইম কোচ জকোভিচকেই হারিয়ে ইতিহাস সৃষ্টি করা ফাইনালে উঠেছিলেন ইয়ানিক সিনার। সবচেয়ে বড় কথা কি, ইয়ানিক সিনার ছোট বেলায় স্কিইং করতেন।

সিনারের জন্ম ইতালির দক্ষিণাঞ্চলের সাউথ টাইরল গ্রামে। বেড়ে উঠেছেন সেক্সটন গ্রামে। এখানেই তুষারে ঢেকে যাওয়া পাহাড়ে স্কিইং খেলা হতো। স্কিইং করা খেলোয়াড়রা রেস্টুরেন্টে খাবার খেতে আসতেন। ইয়ানিক সিনারের বাবা একটি রেস্টুরেন্টে শেফের কাজ করতেন, একই রেস্টুরেন্টে সিনারের মা কাস্টমারদের টেবিলে খাবার সরবরাহ করতেন। সেখান তুষারে ঢেকে যাওয়া পাহাড় থেকে পাহাড়ে স্কিইং করার দৃশ্য দেখে রোমাঞ্চিত হতেন সিনার।

সেই থেকে এই খেলাটা আয়ত্ত করার চেষ্টা করেন ১০ বছর বয়সে। সিনারের আরেকটি প্রিয় খেলা ছিল ফুটবল। দুই খেলাই করতেন ২০০১ সালে জন্ম নেওয়া সিনার। ছোট্ট বয়সে টেনিস খেলাটা রপ্ত করলেও মাঝপথেই আগ্রহ হারিয়ে ফেলেন তিনি। বাবার আগ্রহে আবার টেনিসে মন দেন সিনার। সেই যে শুরু। একেবারের গ্ল্যান্ড স্ল্যাম জয় করে ইতালির টেনিসে ইতিহাস হয়ে থাকলেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত