আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

খেলার সরঞ্জাম ধার করে মাঠে নেমে ইতিহাস জোসেফের

খেলার সরঞ্জাম ধার করে মাঠে নেমে ইতিহাস জোসেফের

ছবিঃ এলএবাংলাটাইমস

শামার জোসেফ কী করেছেন, সেটা এত দিনে সবারই জানা হয়ে গেছে। ২৪ বছর বয়সী এই পেসারের বীরত্বেই তো ২৭ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জয় পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অভিষেক সিরিজেই হয়েছেন সিরিজসেরা। গত রোববার শেষ হওয়া ব্রিসবেন টেস্টের দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে হয়েছেন ম্যাচসেরা।

আর এমনটা তিনি করেছেন আঙুলের চোট নিয়ে। এমন বীরত্বগাথা লেখার পর জোসেফ অনেক সংবাদমাধ্যমে অনেক কথাই বলেছেন। এত কিছু বলার পর আর কীই–বা বাকি থাকে! গতকাল ভারতের সংবাদমাধ্যম ফার্স্ট পোস্টে দীর্ঘ এক সাক্ষাৎকার দিয়েছেন জোসেফ।

২০ মিনিটের সেই সাক্ষাৎকারে একটি নতুন তথ্য দিয়েছেন তিনি। জোসেফ জানিয়েছেন, ব্রিসবেন টেস্টের চতুর্থ দিনে তিনি মাঠে এসেছিলেন ‘প্লেয়িং কিট’ (খেলার সরঞ্জাম) ছাড়াই, সতীর্থদের পাশে থাকতে। কারণ, মাঠে নামতে হবে, সেটি তিনি ভাবেননি। শেষ পর্যন্ত মাঠে নেমেছেন অন্যের খেলার সরঞ্জাম ধার করে। সাক্ষাৎকারে জোসেফ চিকিৎসকের সঙ্গে তাঁর কথোপকথন ও মাঠে নামার পুরো প্রক্রিয়া সম্পর্কেই বলেছেন, ‘আমার কী অবস্থা, সেটা চিকিৎসক জানতে চাইলে আমি তাঁকে বলি, আমার অবস্থা ভালো না। চিকিৎসক এরপর বললেন, মাঠে চলে আসো। আমি এর কারণ জানতাম না, ভেবেছি হয়তো ভালো কিছুর জন্যই। বললাম, কোনো সমস্যা নেই, আমি খেলতে পারব না, তবে মাঠে গিয়ে সতীর্থদের সমর্থন দেব। তাই আমি মাঠে যাই।’

ম্যাচ শেষের পরই ধারাভাষ্যকক্ষে অশ্রুসিক্ত লারা জোসেফের সঙ্গে দেখা করে তাঁকে জড়িয়ে ধরেন। লারার সঙ্গে তখন তাঁর কী কথা হয়েছে, তা জানিয়েছেন জোসেফ, ‘ব্রায়ান লারা আমার কাছে এসেছিল। সে বলছিল এমন, “আহ শামার, তুমি সত্যিই জানো না, তুমি কী করেছে।” অন্যভাবে বললে হুট করে দল এসে ওয়েস্ট ইন্ডিজের জন্য এমন কিছু করলে, তাতে তুমি মহাতারকা। সে আমাকে অনেক কথা বলেছে। সে খুশি ছিল, চোখে ছিলে আনন্দাশ্রু, আমাকে জড়িয়ে ধরেছিল। ইয়ান বিশপও আমাকে জড়িয়ে ধরেন।’

অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে কুপোকাত করার পর অনেকেই জোসেফকে প্রশংসায় ভাসিয়েছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত