আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালকে ৫ উইকেটে হারালো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালকে ৫ উইকেটে হারালো বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ পূনরুদ্ধার করার লক্ষ্য নিয়ে ভালোভাবেই এগিয়ে চলছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচে আজ নেপাল অনূর্ধ্ব-১৯ দলকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে সেমি ফাইনালের পথে একধাপ এগিয়ে গেলো টাইগার জুনিয়ররা।

 

ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে টস জিতে ব্যাট করতে নেমে নেপাল যুব ক্রিকেট দল অলআউট হয় ১৬৯ রানে। জবাব দিতে নেমে জিসান আলম এবং আরিফুল ইসলামের ব্যাটে চড়ে ২৫.২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

সুপার সিক্সে বাংলাদেশ খেলবে আর একটি ম্যাচ। পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে মাঠে নামার আগে ১৪৮ বল হাতে রেখে এই জয় বাংলাদেশের যুবাদের রান রেট বাড়িয়ে দিয়েছে অনেক, সন্দেহ নেই। তবে, সেমিফাইনাল নিশ্চিত করতে হলে, পাকিস্তানের বিপক্ষেও বড় ব্যবধানে জিততে হবে টাইগার যুবাদের।

সুপার সিক্সের গ্রু-১ এর পয়েন্ট টেবিলে বাংলাদেশ রয়েছে তিন নম্বরে। গ্রুপ পর্বের ভারত এবং আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ফল এবং পয়েন্ট সুপার সিক্সেও হিসেব হবে। সে ক্ষেত্রে গ্রুপ পর্বে ভারতের কাছে হারের কারণে, সুপার সিক্সে বাংলাদেশের পয়েন্ট ৩ ম্যাচে ৪।

অন্যদিকে ভারত এবং পাকিস্তান ৩ ম্যাচে ৬ পয়েন্ট করে নিয়ে রয়েছে প্রথম ও দ্বিতীয় স্থানে। আবার রানরেটও বাংলাদেশের চেয়ে পাকিস্তানের ভালো। সে ক্ষেত্রে সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তানকে বড় ব্যবধানে হারাতে পারলেই সেমিফাইনালে উঠতে পারবেন মাহফুজুর রহমান রাব্বিরা।

ব্লুমফন্টেইনের মাঙ্গুয়াঙ ওভালে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নেপাল। বিশাল বিক্রমের ৪৮ এবং দেব খানালের ৩৫ রানের ওপর ভর করে ৪৯.৫ বলে ১৬৯ রান তুলে অলআউট হয়ে যায় নেপাল। রোহানাত দৌলা বর্ষণ ১৯ রান দিয়ে নেন ৪ উইকেট। শেখ পারভেজ জিবন নেন ৩ উইকেট।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল উদ্বোধনী জুটিতে তোলে ৬৭ রান। আশিকুর রহমান শিবলি ৩৪ বলে ১৬ রান করে আউট হন। ৪৩ বলে ৫৫ রান করেন জিসান আলম। ১১ বলে ১৫ রান করে আউট হন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান।

আরিফুল ইসলাম ৩৮ বলে ৫৯ রান করে অপরাজিত থাকেন। ৭টি বাউন্ডারির সঙ্গে ২টি ছক্কার মারও মারেন তিনি। মোহাম্মদ শিহাব জেমস শূন্য রানে আউট হয়ে যান। ৫ রানে অপরাজিত থাকেন শেখ পারভেজ জীবন। নেপালের হয়ে সুবাশ বান্দারি একাই বাংলাদেশের ৫টি উইকেট দখল করেন।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত