আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

দেশের শীর্ষ দুই ক্রীড়া সংস্থায় দুই ক্রীড়া সাংবাদিক

দেশের শীর্ষ দুই ক্রীড়া সংস্থায় দুই ক্রীড়া সাংবাদিক

দেশের শীর্ষ দুই ক্রীড়া সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগে যোগ দিয়েছেন দুই ক্রীড়া সাংবাদিক। গত ডিসেম্বরে বাফুফের মিডিয়া ম্যানেজার হিসেবে যোগ দিয়েছেন সাদমান সাকিব। তিনি দেশের শীর্ষ বেসরকারি টিভি চ্যানেল টুয়েন্টিফোরে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

 

সাদমানের যোগদানের দেড় মাস পর আজ আরেক সিনিয়র স্পোর্টস রিপোর্টার মাছরাঙা টিভির জাহিদ চৌধুরি বিসিবি’র ডেপুটি ম্যানেজার হিসেবে বিসিবিতে কাজ শুরু করেছেন। এর আগে তিনি ভোরের কাগজ, দৈনিক যুগান্তর ও আরটিভিতে কাজ করেছেন।

বিসিবিতে এক যুগের বেশি মিডিয়া ম্যানেজারের দায়িত্বে রয়েছেন রাবিদ ইমাম। তিনি আগে ডেইলি স্টারের ক্রীড়া সাংবাদিকতা করতেন।

বাফুফের প্রথম পেশাদার (বেতনভুক্ত) সাধারণ সম্পাদকও ছিলেন একজন ক্রীড়া সাংবাদিক। প্রয়াত আল মুসাব্বির সাদী (পামেল) ডেইলি স্টার ও ইন্ডিপেনডেন্টে দীর্ঘদিন ক্রীড়া সাংবাদিকতার পর বাফুফের সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়েছিলেন।

ফুটবল ও ক্রিকেটের পাশাপাশি আরেক শীর্ষ ক্রীড়া সংস্থা বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনে মিডিয়া ম্যানেজারের দায়িত্বে কয়েক বছর কাজ করেছিলেন আরেক ক্রীড়া সাংবাদিক শিকদার নিজামুল হক সবুজ।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত