আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

সাকিবের ছুটি ইস্যুতে যা জানালেন পাপন

সাকিবের ছুটি ইস্যুতে যা জানালেন পাপন

আগামী ১ মার্চে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। পূর্ণাঙ্গ সফরে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট ম্যাচও খেলবে দুই দল। গুঞ্জন উঠেছে, ছুটি চেয়েছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারকে টি-টোয়েন্টি সিরিজে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।

 

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিসিবি সভাপতি ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়েছিল সাকিবের ছুটি চাওয়ার বিষয়টি। জবাবে পাপন বলেন, 'আমি এরকম কোনো কথা শুনিনি।’ এরপর জোর দিয়ে বলেন, ‘এরকম কোনো কথাই শুনিনি।’ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে দেখতে তার বাসায় গিয়ে এ কথা বলেন তিনি।

চোখের সমস্যার প্রভাব পড়ছিল সাকিবের খেলাতে। বিপিএলের চলতি আসরে ব্যাট হাতে রান পাচ্ছিলেন না তিনি । চোখ নিয়ে মাস খানেক ধরে বেশ ভুগছেন সাকিব আল হাসান। একাধিক দেশে ডাক্তার দেখিয়েও কিছুতেই যেন কিছু হচ্ছিল না। আজ রানে ফেরার আভাস মিলল তারকা এই অলরাউন্ডারের ব্যাটে। দুর্দান্ত ঢাকার বিপক্ষে মাঠে নেমে আজ ৩৪ রানের ইনিংস খেলেছেন তিনি।

উল্লেখ্য, লঙ্কানদের আসন্ন সফর শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। আগামী ৪, ৬ ও ৯ মার্চ যথাক্রমে তিনটি টি-টোয়েন্টি হবে সিলেটে। এরপর তিনটি ওয়ানডে খেলতে দু’দল চট্টগ্রামে উড়াল দেবে। ৫০ ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ১৩, ১৫ ও ১৮ মার্চ।

টেস্ট ফরম্যাটের ম্যাচগুলো ভাগ করে অনুষ্ঠিত হবে সিলেট ও চট্টগ্রামে। ২২-২৬ মার্চ প্রথম টেস্ট হবে সিলেটে। এরপর ৩০ মার্চ থেকে ৩ এপ্রিল দ্বিতীয় টেস্ট চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে গড়াবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত