আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিপিএলে তৃতীয় জয় সিলেটের

বিপিএলে তৃতীয় জয় সিলেটের

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) তৃতীয় জয়ের দেখা পেয়েছে সিলেট স্ট্রাইকার্স। হ্যারি টেক্টরের ফিফটিতে খুলনাকে ৫ উইকেটে হারিয়েছে সিলেট। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) টস জিতে ব্যাট করতে নামে খুলনা।

 

অধিনায়ক এনামুল হক বিজয় ও হাবিবুর রহমান সোহানের ব্যাটে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রান সংগ্রহ করে সিলেট। বিজয় ৫৮ বলে ৬৭ ও সোহান ৩০ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন।

১৫৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সিলেট। ৯ বলে ১৩ রান করে আউট হন সমিত প্যাটেল। এরপর নাজমুল হাসান শান্ত ও টেক্টর মিলে শুরু ধাক্কা সামাল দেন।

৫২ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই জোড়া উইকেট হারায় সিলেট। তবে অধিনায়ক মোহাম্মদ মিথুনকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন টেক্টর।

সাবলীল ব্যাটিংয়ে ফিফটি পূরণ করেন টেক্টর। দলীয় ১০৭ রানে ১৯ বলে ২৪ রান করে ফিরে যান মিথুন। এরপর দলীয় ১৩৫ রানে ৫২ বলে ৬১ রানের অসাধারণ এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান টেক্টর।

এরপর ক্রিজে আসা আরিফুল হককে সঙ্গে নিয়ে ৬ বাকী থাকতে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রায়ান বার্ল। ১৬ বলে ৩২ রানে অপরাজিত থাকেন বার্ল। খুলনার পক্ষে মার্ক ডেয়াল নেন ৩টি উইকেট।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত