আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

রাজকোট টেস্টে ভারতের দাপট

রাজকোট টেস্টে ভারতের দাপট

রোহিত শর্মার ১৩১ ও রবীদ্র জাদেজার অপরাজিত ১১০ রানের দুই ইনিংস রাজকোট টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছে ভারত। শেষ বিকেলে ঝলক দেখান অভিষেক টেস্ট খেলতে নামা ভারতের আলোচিত ব্যাটার সরফরাজ খান। দিনের খেলা শেষের ৪ ওভার বাকি থাকতে রান আউট হওয়ার আগে ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৬৬ বলে ৬২ রান করেন তিনি। এতে ৫ উইকেটে ৩২৬ রানে দিন শেষ করেছে ভারত।

ভারতের দাপটের দিনে শুরুটা দারুণ করেছিল ইংল্যান্ড। ৩৩ রানের মধ্যে যশস্বী জসওয়াল (১০), শুভগান গিল (০) ও রজত পাতিদারের (৫) উইকেট হারায় ভারত। প্রথম দুটি নেন এই টেস্টেই সুযোগ পাওয়া মার্ক উড ও পরেরটি নেন টম হার্টলি। এরপর জমাট প্রতিরোধ ভারতের।

অধিনায়ক রোহিত শর্মা ও পাঁচে নামা জাদেজা চতুর্থ উইকেটে গড়েন ২০৪ রানের জুটি। এর ফাঁকে শতক পূর্ণ করেন রোহিত। উডের শর্ট বলে টপএজড হয়ে মিডউইকেটে ইংলিশ অধিনায়ক স্টোকসের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে ১৯৬ বলে খেলেন ১৩১ রান করেন তিনি। নিজের ইনিংস সাজান ১৪টি চার ও ৩টি ছক্কায়।

অধিনায়ককে হারানোর পর সরফরাজকে নিয়ে দলের হাল ধরেন জাদেজা। পঞ্চম উইকেটে গড়েন ৭৭ রানের জুটি। যেখানে সিংহভাগ রান আসে সরফরাজের ব্যাট থেকে। জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির খেসারৎ দিয়ে রানআউট হয়ে ফেরেন সরফরাজ। ৯টি চার ও ১টি ছক্কায় সাজান নিজের ইনিংস।

এরপর সেঞ্চুরি তুলে নেন জাদেজা। ২১২ বলের অপরাজিত ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা মেরেন তিনি। তার সঙ্গে ১ রানে অপরাজিত নাইটওয়াচম্যান হিসেবে নামা কুলদিপ যাদব।

 এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত