আপডেট :

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন টুখেল

চলতি মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন টুখেল

চলতি মৌসুমটা হয়তো ভুলে যেতে চাইবে জার্মান ক্লাব বার্য়ান মিউনিখ। কেননা একের পর এক ব্যর্থতায় তাদের লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা পড়েছে হুমকিতে। পাশাপাশি ইউরোপের ক্লাব ফুটবলে সর্বোচ্চ মর্যাদার লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগেও ভালো অবস্থায় নেই তারা। আর দলের এমন অবস্থার কারণ হিসেবে দেখা হচ্ছে চলতি মৌসুমে চেলসি ছেড়ে বায়ার্নের কোচ হিসেবে যোগ দেওয়া টমাস টুখেলকে। তাই চুক্তি শেষ হওয়ার আগেই এই কোচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে জার্মানির এই সফলতম ক্লাবটি।

 

চুক্তি অনুসারে ২০২৫ সালের ৩০ জুন অবধি বায়ার্নের কোচ হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল টুখেলের। তবে এক বছর আগেই ‘পারস্পরিক সমঝোতায়’ তা শেষ হয়ে চলতি মৌসুম শেষেই ক্লাবটি ছাড়ছেন টুখেল।

এই বিষয়টি নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে নিশ্চিত করেছে বায়ার্ন কর্তৃপক্ষ। বিবৃতিতে ক্লাবটির সিইও ইয়ান ক্রিস্টিয়ান ড্রেজেন জানান, ‘(টুখেল অধ্যায় শেষের আগ পর্যন্ত) ক্লাবের সবাই এখনো চ্যাম্পিয়ন্স লিগ ও বুন্ডেসলিগায় সর্বোচ্চ সাফল্য অর্জনে বদ্ধপরিকর। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে, লাজিওর বিপক্ষে (প্রথম লেগে) হারের পরও আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা সমর্থকদের সঙ্গে নিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠতে পারব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত