আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের জয়

রুদ্ধশ্বাস ম্যাচে ভারতের জয়

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই যে টান টান উত্তেজনা, সেটা আরো একবার প্রমাণিত হল। ভারতের বিপক্ষে এশিয়া কাপে লো স্কোরিং ম্যাচেও দারুণ উত্তেজনা ছড়িয়েছে। তৈরি হয়েছিল রুদ্ধশ্বাস অবস্থা।

 তবে সবকিছু সামাল দিয়ে দিনশেষে বিজয়ী ভারত। পাকিস্তানের দেয়া ৮৪ রানের টার্গেট টিম ইন্ডিয়া ছুঁয়ে ফেলে ১৫.২ ওভারে।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পরে পাকিস্তান। সেটা আর সামাল দিতে পারেনি তারা।  শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৮৩ রানের বেশি করতে পারেনি আফ্রিদিরা।

৮৪ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৩ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত। সেখান থেকে বিরাট কোহলি ও যুবরাজ সিং দলকে টেনে তোলেন। জয়ের স্বাদ দেন।

 বিপর্যয়ের সময় কোহলি ৫১ বলে ৪৯ রানের ইনিংস খেলে শেষ দিকে আউট হন। আর যুবরাজ ৩২ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে ধোনি ৭ রানে অপরাজিত থাকেন।

বল হাতে ইনিংসের শুরুতে ভারত শিবিরে রীতিমতো আগুন ছড়িয়ে দেন মোহাম্মদ আমির। ভারতের প্রথম তিনটি উইকেটের তিনটিই নেন তিনি। আমিরের করা প্রথম ওভারের দ্বিতীয় বলেই এলবিডব্লিউর শিকার হন রোহিত শর্মা (০)। চতুর্থ বলে আজিঙ্কা রাহানেকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলেন আমির।

এরপর নিজের দ্বিতীয় ওভারে এসে রায়নাকে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা মোহাম্মদ আমির।

 চতুর্থ উইকেট জুটিতে ভারতকে টেনে তোলেন কোহলি ও যুবরাজ। তারা দুজন অবিচ্ছিন্ন থেকে ৬৮ রান তোলেন। এরপর সামির বলে এলবিডব্লিউ হন কোহলি (৪৯)। কোহলির বিদায়ের পর রানের খাতা খোলার আগে আউট হন হার্দিক পান্ডে। শেষ পর্যন্ত ধোনির হাত ধরেই জয়সূচক রান আসে। ১৫.৩ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

 এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারের চতুর্থ বলে নেহেরার শিকারে পরিণত হন মোহাম্মদ হাফিজ (৪)। চতুর্থ ওভারের তৃতীয় বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে আউট হন শারজিল খান (৭)। বোলার ছিলেন বুমরাহ। ষষ্ঠ ওভারের পঞ্চম বলে রান আউটে কাটা পড়েন খুররাম মঞ্জুর (১২)।

 সপ্তম ওভারের শেষ বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শোয়েব মালিক (৪)। বোলার ছিলেন হার্দিক পাণ্ডে। অষ্টম ওভারের প্রথম বলেই ওমর আকমলকে (৩) আউট করেন যুবরাজ। অষ্টম ওভারের শেষ বলে রান আউটের শিকার হন বুমবুম আফ্রিদি (২)।

 ১২তম ওভারের চতুর্থ বলে এলবিডব্লিউর শিকার হন ওয়াহাব রিয়াজ (৪)। বোরার ছিলেন রবীন্দ্র জাদেজা। ১৬তম ওভারের প্রথম বলেই বোল্ড হয়ে যান সরফরাজ আহমেদ (২৫)। বোলার রবীন্দ্র জাদেজা। ১৮ ওভারের দ্বিতীয় বলে পান্ডের দ্বিতীয় শিকারে পরিণত হন সামি। আর তৃতীয় বলে মোহাম্মদ আমিরকে বোল্ড করে নিজের ঝুলিতে ৩ উইকেট পোরেন।

 
ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন সরফরাজ আহমেদ। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে অতিরিক্ত খাত থেকে। ১০ রান করেন খুররাম মঞ্জুর।
 
দুই দল এখন পর্যন্ত ৬টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। ৬ ম্যাচে ভারতের জয় ৪টিতে। পাকিস্তানের মাত্র ১টিতে। ১টি ম্যাচ ফল নির্ধারণ হয়েছে বল আউটে। সে ম্যাচেও জয় পেয়েছিল ভারত।


সে হিসেবে ৬টির ৫টিতেই জয় ভারতের। ভারত-পাকিস্তানের সর্বশেষ টি-টোয়েন্টি যুদ্ধ হয়েছিল ঢাকার মিরপুরেই। অনুমিতভাবেই জয় পায় ভারত। বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে নিজেদের সামনে দাঁড়াতে দেয়নি ভারত।

শেয়ার করুন

পাঠকের মতামত