আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের দুর্দান্ত জয়

শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের দুর্দান্ত জয়

বাঘের সামনে দাঁড়াতে পারলো না সিংহের দল। ১৪৭ রানের জবাবে বাংলাদেশি বোলারদের দাপটে ১২৪ রানে থেমে গেলো শ্রীলঙ্কা। মাশরাফি বিন মুর্তজার দল জিতে গেলো ২৩ রানের ব্যবধানে।

২০ রানের মাথায় সাকিব আল হাসানের বলে সৌম্য সরকারের এক দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফিরেছিলেন লঙ্কান ওপেনার তিলকারত্নে দিলশান। সেখান থেকে ৫৬ রানের এক জুটি গড়ে শ্রীলঙ্কাকে ম্যাচে ফেরান দিনেশ চান্দিমাল ও শিহান জয়সুরিয়া।

শ্রীলঙ্কার বিপর্যয়ের সূচনা হয় এরপর থেকেই। আর তাতে শেষমেশ তাতে ২০ ওভারের শেষ পর্যন্তই খেললো শ্রীলঙ্কা। কিন্তু, তাতে আট উইকেট হারিয়ে ১২৪ রান করে অ্যাঞ্জেলো ম্যাথুজের দল। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলমান এশিয়া কাপ ক্রিকেটে টানা দ্বিতীয় ম্যাচ জিতে গেলো বাংলাদেশ।

পেসার আল আমিন তিনটি ও সাকিব দুটি করে উইকেট নেন। অনন্য ব্যাটিংয়ের সুবাদে ম্যাচ সেরা হয়েছেন সাব্বির।

লাসিথ মালিঙ্গার ইনজুরিতে এদিন লঙ্কাবাহিনীর নেতৃত্বে ছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। টসে জিতেছিল বাংলাদেশই। আর তাতে, ব্যাটিং উইকেট ‍বুঝে দলকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অধিনায়ক মাশরাফি। তবে তাতে শুরুতেই আসে বিপদ। প্রথম দুই ওভারের মধ্যেই বিদায় নেন দুই ওপেনার।

সেখান থেকে চতুর্থ ওভারের পঞ্চম বলে ‘উদ্ভট’ রান আউটের শিকার হন মুশফিকুর রহিম। দলীয় রান তখন মাত্র ২৬। ইনিংসের মেরামত করার লড়াইটা শুরু হয় সেখান থেকে।

সাকিবকে সাথে নিয়ে সাব্বির রহমান রুম্মান চতুর্থ উইকেট জুটিতে ১১ ওভার এক বলে যোগ করেন ৮২ রান। এর মাঝে টি-টোয়েন্টিতে ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি পেয়ে যান সাব্বির। তার ৫৪ বলে ৮০ রানের ইনিংস টি-টোয়েন্টিতে বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ ব্যক্তিগত রান।

সাকিব ৩৪ বলে করেন ৩২ রান। এরপর শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদের ১২ বলে ২৩ রানের কল্যানে লড়াই করার পূঁজি পায় বাংলাদেশ। সাত উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে সংগ্রহ করে ১৪৭ রান।

আর দিন শেষে সেটাই আকাশচুম্বি এক লক্ষ হয়ে আসে শ্রীলঙ্কার সামনে!

শেয়ার করুন

পাঠকের মতামত