আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

পাকিস্তানকে  কাঁদিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। সৌম্য-মাহমুদউল্লাহ ও মাশরাফির ব্যাটে ভর করে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। এশিয়া দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলো টাইগরা।

স্কোর বোর্ডে ১৩ রান যোগ হতেই ফেরেন তামিম ইকবাল। মোহাম্মদ ইরফানের বলে তিনি এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন। এর ৩৩ রান বাদে সাব্বির রহমানকে ফিরিয়ে পাকিস্তানকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন শহীদ আফ্রিদি।  আফ্রিদির বল এগিয়ে এসে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফেরেন তিনি। স্কোর বোর্ডে রান তখন ৪৬। তার বিদায়ে এখন ক্রিজে আছেন সৌম্য সরকার এবং মুশফিকুর রহিম।

মাত্র ৫ রানের ব্যবধানে মুশফিক ও সৌম্য বিদায় নিলে কিছুটা চাপে পড়ে। মুশফিক ও সৌম্য ৪৩ রানের পার্টনারশিপ গড়েন।  ৪৮ রান করে মোহাম্মদ আমিরের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার এবং মুশফিক ফেরেন শোয়েব মালিকের বলে এলবিডাব্লিউয়ের শিকার হয়ে। তাদের বিদায়ে এখন ক্রিজে আছেন সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।

এরপর সাকিব আল হাসানকে ফিরিয়ে পাকিস্তানকে আবারও খেলায় ফেরান মোহাম্মদ আমির। তবে শেষ দিকে মাশরাফি-মাহমুদউল্লাহর সময় উপযোগী ইনিংসের ওপর ভর করে ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ।

এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই, পাকিস্তানের ইনিংসে ব্যাটিং লাইনআপকে চেপে ধরে টাইগার দুই পেসার তাসকিন আহমেদ এবং আল-আমিন হোসেন। তাসকিনের প্রথম ওভার থেকে আসে মাত্র ১ রান। দ্বিতীয় ওভারের বল করতে এসে প্রথম বলেই খুররম মঞ্জুরকে ফিরিয়ে বাংলাদেশকে সাফল্য এনে দেন আল আমিন। উইকেটের পেছনে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন খুররম।

এরপর একে একে বিদায় নেন সারজিল, হাফিজ এবং উমর। স্কোর বোর্ডে রান তখন ২৮।

সারজিল খানকে ফিরিয়ে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দিয়েছেন আরাফাত সানি। চতুর্থ ওভারে বোল্ড হয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১০ রান। পঞ্চম ওভারে মাশরাফি বলে মোহাম্মদ হাফিজ এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়লে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান।

নবম ওভারে দলীয় মাত্র ২৮ রানে উমর আকমলও ফিরে গেলে চূড়ান্ত চাপে পড়ে পাক ব্যাটিং লাইনআপ। তাসকিনের বলে সীমানার কাছে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।


এরপরই শোয়েব-সরফরাজ জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় পাকিস্তান। দলীয় ৯৮ রানে সরফরাজের সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে ফেরেন শোয়েব মালিক। ব্যাক্তিগত ৪১ রানে তিনি আরাফাত সানির বলে সাব্বিরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন।


মালিকের বিদায়ে শহীদ আফ্রিদি ক্রিজে এলেও থিতু হওয়ার আগেই তাকে প্যাভিলিয়নের পথ ধরান আল আমিন হোসেন। পাকিস্তানের রানের চাকা আবার থমকে যায়। তবে শেষ দিকে সরফরাজ-আনোয়ার আলীর ১৫ বলে ঝড়ো ২৫ রানের জুটিতে ১২৯ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন আল আমিন হোসেন।




শেয়ার করুন

পাঠকের মতামত