আপডেট :

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

পর্তুগাল দলে নেই রোনালদো

পর্তুগাল দলে নেই রোনালদো

বিশ্বের সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে একজন ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি বল পায়ে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। ক্লাব ফুটবলে প্রায় প্রতি ম্যাচেই পাচ্ছেন গোলের দেখাও। এমন ছন্দে থাকার পরও সুইডেনের বিপক্ষে পর্তুগালের আসন্ন প্রীতি ম্যাচের স্কোয়াডে জায়গা পেলেন না তিনি।

তাকে বাদ দিয়েই সাজানো হয়েছে এই ম্যাচের স্কোয়াড। আগামীকাল বৃহস্পতিবার রাত বাংলাদেশ সময় ১টা ৪৫ মিনিটে প্রীতি ম্যাচে নিজেদের ঘরের মাটিতে সুইডেনের বিপক্ষে মাঠে নামবে পর্তুগাল। এই ম্যাচের জন্য শুরুতে ৩২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিলের কোচ রবার্তো মার্টিনেজ। সেসময় ছিল দেশটির সবচেয়ে বড় ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।

সেখান থেকে রোনালদোকে বাদ দিয়েই ২৪ সদস্যের স্কোয়াড চূড়ান্ত করা হয়েছে। তবে শুধু রোনালদো না, পর্তুগালের আরো কয়েক জন তারকাও খেলবেন না এই ম্যাচে। তারা হলেন- ডিয়েগো দালত, জোয়াও কানসেলো, দানিলো পেরেইরা, ওতাভিও, রুবেন নেভেস, ভিতিনহা ও জোয়াও ফেলিক্স।

মূলত, বিশ্রাম দিতেই সুইডেনের বিপক্ষের ম্যাচে তাদের রাখা হয়নি। এ বিষয়ে পর্তুগাল ফুটবল ফেডারেশন জানিয়েছে, এক ম্যাচের জন্য তারা বাদ পড়লেও স্লোভেনিয়ার বিপক্ষে পরবর্তী প্রীতি ম্যাচের জন্য তারা দলে যোগ দেবেন। ম্যাচটা অনুষ্ঠিত হবে ২৬ মার্চ। এদিকে ক্লাব ফুটবলগুলোর আন্তর্জাতিক ফুটবলের বিরতি শুরু হওয়ার পর থেকে পরিবার নিয়ে ভ্রমণ করে সময় কাটাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত