আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

নেদারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে টাইগারদের শুভসূচনা

নেদারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে টাইগারদের শুভসূচনা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের বাছাইপর্বের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ডাচদের ৮ রানে হারিয়ে বিশ্বমঞ্চের মিশন শুরু করলো টাইগাররা। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ১৫৪ রানের টার্গেটে ৭ উইকেট হারানো ডাচদের ইনিংস থামে ১৪৫ রানে।


বিশ্বকাপ মিশনের শুরুতে টস হেরে ব্যাটিংয়ে নামে টাইগাররা। নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৩ রান। দারুণ ব্যাট করেন টাইগারদের অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।


নেদারল্যান্ডসের দলপতি পিটার বোরেন টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। টাইগারদের হয়ে ব্যাটিং উদ্বোধন করতে নামেন ১৩ ম্যাচ খেলা সৌম্য সরকার এবং ৪৭ ম্যাচ খেলা তামিম ইকবাল। প্রথম ওভার থেকে তারা তুলে নেন ৮ রান। দ্বিতীয় ওভার থেকে দুই ওপেনার আরো ৬ রান তুলে নেন।


তৃতীয় ওভারে ৪ রান নিলেও চতুর্থ ওভারের প্রথম বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার। বিদায় নেওয়ার আগে তিনি ১৩ বলে দুটি চারের সাহায্যে করেন ১৫ রান।


দলীয় ১৮ রানের মাথায় ওপেনার সৌম্য সরকার বিদায় নিলেও রানের চাকা ঘোরাতে থাকেন আরেক ওপেনার তামিম ইকবাল ও তিন নম্বরে নামা ২০ ম্যাচ খেলা ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান। সদ্য সমাপ্ত এশিয়া কাপের আসরের সেরা ব্যাটসম্যান সাব্বির ইনিংসের অষ্টম ওভারে এলবির ফাঁদে পড়ে বিদায় নেন। আউট হওয়ার আগে তামিমকে সঙ্গে নিয়ে স্কোরবোর্ডে আরও ৪২ রান যোগ করেন সাব্বির। ১৫ বলে এক চার ও এক ছয়ে ১৫ রান করেন তিনি।


ওপেনার সৌম্য সরকারের পর ইনফর্ম ব্যাটসম্যান সাব্বির রহমান বিদায় নেন। এরপর উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তবে, ব্যাট হাতে আরো একবার ব্যর্থতার পরিচয় দিয়ে ইনিংসের ১১তম ওভারে বোরেনের বলে মাইবার্গের তালুবন্দি হন ৭ বলে ৫ রান করা সাকিব।


ইনিংসের ১৫তম ওভারের তৃতীয় বলে বোল্ড হন মাহমুদুল্লাহ রিয়াদ। এর আগে তার ব্যাট থেকে একটি বাউন্ডারিতে আসে ৯ বলে ১০ রান। ভ্যান ডার গুগটেনের একই ওভারের পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হন মুশফিকুর রহিম।


১৮তম ওভারে বলের লাইন বুঝতে না পেরে নাসির ক্যাচ দিয়ে ফেরেন। বিদায় নেওয়ার আগে ৭ বলে ৩ রান করেন তিনি। পরের ওভারে ফেরেন টাইগারদের দলপতি মাশরাফি। ৫ বলে একটি ছ্ক্কায় তিনি করেন ৭ রান।


৩৬ বলে অর্ধশতক হাঁকানো তামিম ৮৩ রানে অপরাজিত থাকেন। ২২ ইনিংস পর টি-টোয়েন্টিতে অর্ধশতকের দেখা পান তিনি। আজকের ম্যাচ সেরা হয়েছেন তামিম ইকবাল।


সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০১২ সালে অপরাজিত ৮৮ রানের ইনিংস খেলেছিলেন তামিম। ডাচদের বিপক্ষে এর আগে অপরাজিত ৬৯ রানের ইনিংসও খেলেছিলেন বাঁহাতি এই ওপেনার। ৮৩ রানের ইনিংস সাজাতে তামিম খেলেন মাত্র ৫৮টি বল। তার ইনিংসে ছিল ৬টি চার আর ৩টি ছক্কা।


ডাচদের হয়ে ভ্যান ডার গুগটেন নেন তিনটি উইকেট।


বুধবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।


ডাচদের হয়ে ব্যাটিং শুরু করেন ২৫ ম্যাচ খেলা স্টিফেন মাইবার্গ ও ৩০ ম্যাচ খেলা ওয়েসলি বারেসি। টাইগারদের হয়ে বোলিং শুরু করেন ১০ ম্যাচ খেলা তাসকিন আহমেদ। প্রথম ওভারে নেদারল্যান্ডস ৪ রান সংগ্রহ করে। ১৯ ম্যাচ খেলা আল আমিনের করা দ্বিতীয় ওভারে আরো ৪ রান সংগ্রহ করে ডাচরা।


দলীয় ২১ রানের মাথায় আর ইনিংসের পঞ্চম ওভারে আল আমিন ফিরিয়ে দেন ৯ রান করা বারেসিকে। ইনিংসের নবম ওভারে নাসির বোল্ড করেন ২৯ বলে ৫টি চারের সাহায্যে ২৯ রান করা মাইবার্গকে।


ইনিংসের ১২তম ওভারে সাকিব ফিরিয়ে দেন ১৫ বলে ২০ রান করা বেন কুপারকে। বোল্ড হওয়ার আগে কুপার তিনটি বাউন্ডারি হাঁকান। ১৬তম ওভারের শেষ বলে সাকিব তার দ্বিতীয় উইকেট তুলে নেন ডাচদের দলপতি বোরেনকে ফিরিয়ে। নাসিরের হাতে ধরা পড়ার আগে বোরেন করেন ২৮ বলে ২৯ রান।


এরপর উইকেট শিকারে যোগ দেন টাইগার দলপতি মাশরাফি। ১৭তম ওভারে উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসবন্দি হন মারউই (১)। ১৯তম ওভারের প্রথম বলেই আল আমিন ফিরিয়ে দেন টম কুপারকে। আরাফাত সানির হাতে ধরা পড়ার আগে তিনি ১৮ বলে ১৫ রান করেন।


সংক্ষিপ্ত স্কোর


বাংলাদেশ: ২০ ওভারে ১৫৩/৭ (তামিম ৮৩*, সৌম্য ১৫, সাব্বির ১৫, সাকিব ৫, মাহমুদউল্লাহ ১০, মুশফিক ০, নাসির ৩, মাশরাফি ৭, আরাফাত ৮*; ফন ডার গুগটেন ৩/২১, ফন মিকেরেন ২/১৭, বোরেন ১/৯, ফন ডার মারউই ১/২৮)


নেদারল্যান্ডস:  ২০ ওভারে ১৪৫/৭ (মাইবার্গ ২৯, বারেসি ৯, বেন কুপার ২০, বোরেন ২৯, টম কুপার ১৫, ফন ডার মারউই ১, সিলার ৮*, বুখারি ১৪, ফন বিক ৪*; আল আমিন ২/২৪, সাকিব ২/২৮, মাশরাফি ১/১৪, নাসির ১/২৪)

শেয়ার করুন

পাঠকের মতামত