আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

তাসকিন-সানি সাময়িক নিষিদ্ধ

তাসকিন-সানি সাময়িক নিষিদ্ধ

শনিবার দুই-দুটি দুঃসংবাদ হজম করতে হলো বাংলাদেশের ক্রিকেটকে। বোলিং অ্যাকশনের পরীক্ষায় পাস করতে না পারায় আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ করা হয়েছে বাংলাদেশের দুই বোলার তাসকিন আহমেদ (পেসার) ও আরাফাত সানিকে (স্পিনার)। বোলিং অ্যাকশনে ত্রুটি রয়েছে এমনটা জানিয়ে এই দুই বোলারকে শনিবার নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বাংলাদেশের ক্রিকেটে যা অপ্রত্যাশিত আঘাত হয়ে এসেছে।

তবে তাসকিন-সানির বোলিং করার বিষয়ে এই নিষেধাজ্ঞা সাময়িক, আজীবনের জন্য নয়। বোলিং অ্যাকশন শুধরে পুনরায় আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন তারা।

এদিকে, তাসকিন-সানি নিষিদ্ধ হওয়ায় চলমান টি২০ বিশ্বকাপে বাংলাদেশ স্কোয়াডে এই দুই বোলারের রিপ্লেসমেন্ট করতে হচ্ছে। সানির পরিবর্তে স্পিনার সাকলাইন সজীব ও তাসকিন আহমেদের পরিবর্তে স্পিন অলরাউন্ডার শুভাগত হোমকে ভারতে পাঠানো হচ্ছে দলের সঙ্গে যোগ দিতে। শনিবার রাতে সাড়ে ১০টায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে দলের সঙ্গে যোগ দিতে বেঙ্গালুরু যাওয়ার কথা এই দুই ক্রিকেটারের।

প্রসঙ্গত, ভারতে অনুষ্ঠানরত টি২০ বিশ্বকাপ ক্রিকেটের প্রথম পর্বে নেদারল্যান্ডসের ( ৯ মার্চ অনুষ্ঠিত) বিপক্ষে ম্যাচে তাসকিন ও সানির বোলিং অ্যাকশন নিয়ে আপত্তি তুলেছিলেন আম্পায়াররা। যে কারণে বিশ্বকাপ চলার মধ্যেই চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হয়েছিল তাসকিন ও সানিকে। সেই পরীক্ষার ফল (ভিডিও ফুটেজ) বিশ্লেষণ করে শনিবার আইসিসি আনুষ্ঠানিকভাবে এই বোলারের অ্যাকশন অবৈধ (কনুই ১৫ ডিগ্রি চেয়ে বেশি বেঁকে যায়) বলে রায় দিয়েছে। সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের বোলিং নিষিদ্ধ করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত