আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

২২ গজের লড়াইয়ের উত্তাপে গা মাখছে ক্রিকেটবিশ্ব

২২ গজের লড়াইয়ের উত্তাপে গা মাখছে ক্রিকেটবিশ্ব

দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বাংলাদেশ সময় ২ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হচ্ছে কুড়ি ওভারের বিশ্ব আসর। ২২ গজের লড়াইয়ের উত্তাপে গা মাখছে ক্রিকেটবিশ্ব। কোন দলের কতদূর যাওয়ার সম্ভাবনা, সেই আলোচনাও চলছে। এবারের আসরে অংশ নিচ্ছে ২০ দল। তাদের শক্তি-দুর্বলতা ও সম্ভাবনা নিয়েই এই আয়োজন। আজ থাকছে উগান্ডাকে নিয়ে-


এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় চমক উগান্ডা। আফ্রিকা অঞ্চল থেকে তারা প্রথমবার নিশ্চিত করছে কুড়ি ওভারের সবচেয়ে বড় প্রতিযোগিতা। তবে বিশ্বকাপে প্রথমবার খেলছে, ব্যাপারটা এমন নয়। ১৯৭৫ সালে, যেবার প্রথমবার ওয়ানডে ফরম্যাটের বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে, সেই বিশ্বকাপেও খেলেছিল উগান্ডা! অবাক লাগছে? কিন্তু অতীত ইতিহাস সেটাই বলছে।


১৯৭৫ সালের ওয়ানডে বিশ্বকাপে পূর্ব আফ্রিকা দলের অন্যতম প্রতিনিধি ছিল এই উগান্ডা। সেবার কেনিয়া, তানজানিয়ার জাম্বিয়ার সঙ্গে উগান্ডা মিলে গড়েছিল পূর্ব আফ্রিকা দল। এরপর আইসিসি ট্রফিতেও খেলেছিল উগান্ডা, পূর্ব ও মধ্য আফ্রিকার দলের অংশ হিসেবে।


তবে এবার আর কারও অংশ হিসেবে নয়, নিজেরাই উড়িয়েছে সাফল্যের পতাকা। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দল বাড়িয়েছে আইসিসি। ফলে ছোট অনেক দলেরই সুযোগ তৈরি হয়। সেই সুযোগে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের আসরের মূল পর্বে পৌঁছে গেছে উগান্ডা।

তবে যেনতেনভাবে আসেনি তাদের এই অর্জন। একসময় বিশ্বমঞ্চে পরিচিত দল ছিল কেনিয়া। সেই সোনালি দিন হয়তো তাদের এখন আর নেই। এরপরও ক্রিকেট শক্তিতে আফ্রিকার অনেক দেশ থেকে তারা এগিয়ে। জিম্বাবুয়ে তো এখনও আইসিসির পূর্ণ সদস্য দেশ। সেই কেনিয়া-জিম্বাবুয়ে পেছনে ফেলেছে উগান্ডা। টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ায় তাদেরকে টপকে আফ্রিকা অঞ্চল থেকে মূল পর্ব নিশ্চিত করেছে দলটি। বাছাই পর্বে শুধুমাত্র নামিবিয়ার বিপক্ষে ম্যাচটি বাদে সবকটিতে জিতেছে উগান্ডা।

আইসিসির সহযোগী দেশ হিসেবে উগান্ডার যাত্রা শুরু ১৯৯৮ সালে। গত শতাব্দীর শেষ ও চলতি শতাব্দীর শুরুতে ২২ গজে খুব একটা সুবিধা করতে পারেনি দেশটি। তবে ২০১৬ সাল থেকে এগোতে থাকে তাদের ক্রিকেটে। যেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে স্কুল ক্রিকেট। যেটির ছাপ এবারের বিশ্বকাপ স্কোয়াডের দিকে তাকালে স্পষ্ট হয়।

তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে গড়া উগান্ডার দল। ২১ বছর বয়সী জুমা মিয়ামির মতো সম্ভাবনাময় ক্রিকেটার যেমন আছেন, তেমনি ৪৩ পেরিয়ে যাওয়া ফ্রাঙ্ক এনসুবুগাও দাঁড়িয়ে আশার মশাল হাতে। বাছাই পর্ব উতরে আসা উগান্ডা এবার বিশ্বকাপের মূল মঞ্চে চমক দেখানোর অপেক্ষা। ‘সি’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাপুয়া নিউগিনি।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত