আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

হতাশা ও লজ্জার হার টাইগারদের

হতাশা ও লজ্জার হার টাইগারদের

টি২০ বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের শেষ ম্যাচটা অন্তত জয়ের রঙে রাঙানোর মিশন ছিল বাংলাদেশের। কিন্তু তেমনটা আর হলো না। উল্টো শনিবার ইডেন গার্ডেনসে হতাশার সঙ্গে বাংলাদেশের সঙ্গী হলো এক লজ্জাজনক হারও। নিউজিল্যান্ডের দেওয়া ১৪৬ রানের জবাবে ৭৫ রানে ম্যাচ হেরেছে মাশরাফিবাহিনী। ফলে সুপার টেন পর্বে জয়ের স্বাদ না পাওয়ার আক্ষেপ নিয়েই এবারের বিশ্বকাপ মিশন শেষ হলো বাংলাদেশের।

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে শনিবার কলকাতার ইডেন গার্ডেনসে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছিল নিউজিল্যান্ড। সেই রান তাড়া করতে নেমে মাত্র ৭০ রানেই অলআউট হয়েছে বাংলাদেশ। তখনো ইনিংসের বাকি ছিল ৪.২ ওভার (২৬ বল)।

এর আগে টি২০ ক্রিকেটে কখনোই ৫০ রানের মধ্যে ৭ উইকেট হারানোর রেকর্ড ছিল না বাংলাদেশের। শনিবার ইডেন গার্ডেনসে তেমনটাই ঘটেছে। দলীয় ৪৮ রানেই ৭ উইকেট হারিয়েছে মাশরাফিবাহিনী। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে বাংলাদেশের এটা (৭০ রান) সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড। আগের রেকর্ডটি ছিল ৭৮ রানের। ২০১০ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই হেমিল্টনে সেই লজ্জা সঙ্গী হয়েছিল বাংলাদেশের। শনিবার লজ্জার মাত্রাটা বেড়েছে। প্রসঙ্গত, বাংলাদেশের ৭০ রানের রেকর্ডটি টি২০ ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে যে কোনো দলের সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ডও।

অথচ বাংলাদেশের হয়ে এদিন বল হাতে ঝলকানি দেখিয়েছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। ম্যাচে ৪ ওভার বোলিং করে ২২ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন তিনি। বাংলাদেশের হয়ে অপর তিনটি উইকেট ভাগাভাগি করেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও পেসার আল-আমিন হোসেন। মাশরাফি নিয়েছেন ১ উইকেট, আল-আমিনের ভাগে পড়েছে ২টি।

নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করেছেন অধিনায়ক ও ওপেনার কেইন উইলিয়ামসন। এ ছাড়া কলিন মুনরো ৩৫ ও রস টেলর ২৮ রান করেছেন।

ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ২৫ রান তোলার পরই মুস্তাফিজের তোপের মুখে পড়তে হয়েছে ইতোমধ্যে আসরের সেমিফাইনাল নিশ্চিত করে ফেলা নিউজিল্যান্ডকে। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অভিষিক্ত হওয়া কিউই ওপেনার হেনরি নিকোলসকে বোল্ড আউট করেছেন মুস্তাফিজ। ওটা ছিল প্রথম ওভার। এরপর নিজের দ্বিতীয় ওভারের (ইনিংসের নবম ওভার) শেষ বলে কেইন উইলিয়ামসনকেও বোল্ড আউট করেন মুস্তাফিজ।

মুস্তাফিজ বোলিংয়ে আসা মানেই যেন এদিন নিউজিল্যান্ডের ভাগ্যে উইকেট পতনের বিধান লেখা ছিল এদিন। তাই তো নিজের তৃতীয় ওভারে গ্রান্ট ইলিয়টকে শুভাগত হোমের ক্যাচে পরিণত করেন মুস্তাফিজ। অবশ্য দুর্দান্ত ক্যাচ ধরে এই উইকেটে অর্ধেক ভাগিদার বনে গেছেন শুভাগত!

নিজের শেষ ওভারে (ইনিংসের শেষ ওভার) আরও বেশি বিধ্বংসী হয়ে উঠেন মুস্তাফিজ। এই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে মিচেল সান্টনার ও নাথান ম্যাককুলামের উইকেট ভেঙে দেন তিনি। মুস্তাফিজের এমন কীর্তির মাঝ দিয়ে ফাঁকে ফাঁকে মাশরাফি ও আল-আমিন তুলে নেন আরও ৩টি উইকেট। এদিন বাংলাদেশী বোলাররা যেন কে কতটা ভালো স্ট্যাম্প ভাঙতে পারেন এরই প্রতিযোগিতায় নেমেছিলেন। তাই তো ম্যাচে নিউজিল্যান্ডের ৬ ব্যাটসম্যানকেই বোল্ড হতে হয়েছে।

কলকাতার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর সাড়ে তিনটায় শুরু হয়েছিল ম্যাচটি।

বিশ্বকাপে সুপার টেন পর্বে (মূল পর্বে) নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে ভাল খেলেও হারতে হয়েছে টাইগারদের। তৃতীয় ম্যাচে ভারতকে কাঁপিয়ে দিয়ে মাত্র এক রানে হারে মাশরাফির দল। আগের একটি ম্যাচেও জয়ের স্বাদ নিতে না পারা বাংলাদেশ দল শনিবার জয়ের লক্ষ্যেই মাঠে নেমেছিল। কিন্তু জয়ের বদলে লজ্জাজনক হার সঙ্গী হলো মাশরাফিবাহিনীর।

শেয়ার করুন

পাঠকের মতামত