আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। শনিবার (১ জুন) নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে এই দু'দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।


বৈরি আবহাওয়ায় অবকাঠামো অবনতির কারণে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের প্রথম প্রস্তুতিমূলক ম্যাচটি পরিত্যক্ত হয়েছিলো। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের আগে তিন ম্যাচের সিরিজে যুক্তরাষ্ট্রের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। সিরিজ হারের লজ্জায় স্বাভাবিকভাবে বাংলাদেশের আত্মবিশ্বাসে চিড় ধরে। প্রথম প্রস্তুতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতে আত্মবিশ্বাস ফিরে পেতে মরিয়া ছিল টাইগাররা। কিন্তু বৈরি আবহাওয়ার কারনে মাঠে নামার সুযোগ পায়নি তারা।


যুক্তরাষ্ট্রের কাছে দলের লজ্জাজনক হারের কারণে উদ্বিগ্ন নন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। তার মতে, আসন্ন বিশ্বকাপে ভালো করার সুযোগ আছে বাংলাদেশের। টুর্নামেন্টের দুই আয়োজক দেশ যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ঘরের কন্ডিশনের মতই সুবিধা পাবে টাইগাররা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ধারাবাহিক ভিডিও সিরিজ ‘দ্য গ্রিন রেড স্টোরি’তে সাকিব বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে আমরা আগেও খেলেছি। এর আগে ফ্লোরিডায় যখন খেলেছি, ভালো করেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজে আমরা সব সময়ই সুবিধা পাই। কারণ উইকেট অনেকটা আমাদের মতোই হয়ে থাকে। আমি আশা করছি, দুই জায়গাতেই আমরা সুবিধা পাবো।’

দলের সেরা তারকা বিরাট কোহলিকে ছাড়াই নিজেদের একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভারত। টুর্নামেন্টের আগে সতেজ থাকতে প্রস্তুতি ম্যাচে খেলবেন না কোহলি। প্রায় দুই মাসের আইপিএল শেষে বিশ্বকাপের মঞ্চে পা দিয়েছে ভারত। একমাত্র প্রস্তুতি ম্যাচ দিয়ে বিশ^কাপের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে রোহিত শর্মার দল।

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত