আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

টি টোয়েন্টি বিশ্বকাপে আলাদা করে নজর কাড়তে পারেন যারা

টি টোয়েন্টি বিশ্বকাপে আলাদা করে নজর কাড়তে পারেন যারা

ছবিঃ এলএবাংলাটাইমস

শুরু হল আরও একটি টি টোয়েন্টি বিশ্বকাপ। নানা কারণেই বিশেষ এবারের টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করছে আমেরিকা ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দেশগুলো। গ্রুপ পর্বের বেশ কটি বড় ম্যাচের আয়োজক যুক্তরাষ্ট্র যেখানকার উইকেট, কন্ডিশন অধিকাংশ দলের কাছে অচেনা।

দলগুলো তাদের সম্ভাব্য সেরা তারকাদের নিয়েই উপস্থিত হয়েছে আমেরিকায়। এবারের আসরের বড় তারকা হিসেবে বিশেষভাবে জ্বলজ্বল করবে ভারতের সাবেক অধিনায়ক ভিরাট কোহলির নাম। বলা হচ্ছে এই ক্রিকেটারের সর্বশেষ বিশ্বকাপ হতে পারে এটিই। ফলে তাকে ঘিরে সমর্থকদের আলাদা উচ্ছ্বাস থাকবে। কোহলি ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ান প্রিমিয়ায় লিগের শিরোপা ও টি টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া সবই জিতেছেন প্রায়।

নিউ ইয়র্কে ৯ই জুন ভারত পাকিস্তান ম্যাচ, আর ২০২১ সাল থেকেই ভারত পাকিস্তান ম্যাচের একটা বড় আলোচনার বিষয় হয়ে ওঠে ভারতের টপ অর্ডারের বিপক্ষে শাহিন শাহ আফ্রিদির বোলিং। শাহিনের প্রথম স্পেলের মাঝেই যেন ম্যাচের গতিপথ নির্ধারিত হয়ে যায়, ২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে ৬ রানের মাথায় লোকেশ রাহুল ও রোহিত শর্মাকে প্যাভিলিয়নে ফেরান এই বাহাতি ফাস্ট বোলার।

হাসারাঙ্গা সাদা বলের ক্রিকেটে শ্রীলঙ্কার জন্য একজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার হয়ে উঠেছেন খুব অল্প সময়ে।

এই লেগস্পিনার টি২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ওভারপ্রতি সাতের নিচে রান দিচ্ছেন। শ্রীলঙ্কার সফলতা অনেকটাই নির্ভর করবে বিশ্বকাপে হাসারাঙ্গার কার্যকারিতার ওপর। অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স থাকবেন আগ্রহের কেন্দ্রে, প্রতিটা আইসিসি টুর্নামেন্টের মতোই এবারো অস্ট্রেলিয়া ফেভারিট হিসেবেই থাকবে।

অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দিকেও থাকবে আলাদা আকর্ষণ, হেনরিখ ক্লাসেন, এইডেন মারক্রাম, মার্কো ইয়ানসেনরা আছেন, দক্ষিণ আফ্রিকার আইসিসি টুর্নামেন্টের ব্যর্থতার ইতিহাস যদি এক পাশে রাখা হয় তবে এই দলটা এবার শিরোপা নিলে অবাক হওয়ার কিছু থাকবে না।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত