আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

নিজেদের হার ভুলতে মুশফিকের পেছনে লেগেছে ভারতীয়রা

নিজেদের হার ভুলতে মুশফিকের পেছনে লেগেছে ভারতীয়রা

বাংলাদেশের সমর্থকদের উচ্ছ্বাস দেখে যে কেউ ভুল করে বলে বসতে পারে আজ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালটা হয়েছে ভারত আর বাংলাদেশের মধ্যে। ফেসবুকজুড়ে যে আনন্দ উল্লাস, তার রেশ ছুঁয়ে গেছে ক্রিকেটারদেরও।

বাংলাদেশ জাতীয় দলের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তো নিজের অবস্থানের কথা ভুলে নেমে এলেন সাধারণের কাতারে। ভারত হারতেই টুইটার এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভারত বিদ্বেষের মনোভাব প্রকাশ করে দিলেন। আর তাতেই হার ভুলে বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যানকে নিয়ে ক্ষেপে উঠেছে যেন পুরো ভারত।

লেন্ডল সিমন্সের অসাধারণ এক ইনিংসের ওপর ভর করে ভারতের ১৯৩ রানের লক্ষ্য পার হয়ে যাওয়ার পর টুইটারে নিজের অভিব্যক্তি প্রকাশ করেন মুশফিক। লিখেছিলেনন, ‘হ্যাপিনেস ইজ দিজ। হা হা হা... ইন্ডিয়া লস্ট ইন দ্য সেমিফইনাল’। টুইটের সঙ্গে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সের একটি ছবিও পোস্ট করেন তিনি।

মুশফিকের এই টুইট দেখে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের চেয়েও যেন খুব বেশি গা জ্বালা শুরু হয়ে গেছে ভারতীয়দের। মুহূর্তেই ভাইরাল হয়ে গেলো এবং তীব্র প্রতিক্রিয়া দেখানো শুরু করলো ভারতীয় দর্শকরা। ততক্ষণে অবশ্য মুশফিক বুঝতে পেরেছেন তার মতো ব্যক্তির এভাবে প্রতিক্রিয়া প্রকাশ করা ঠিক হয়নি। ফলে, এই পোস্টটি ডিলিট করে মুশফিক আরেকটি পোস্টে লিখেন, ‘স্যরি টু অল অব ইউ গাইজ। আই অ্যাম বিগ ওয়েস্ট ইন্ডিজ সাপোর্টার। বাট অ্যানি ওয়ে, সরি অ্যাগেইন ফর সাম হার্শ ওয়ার্ড’।

ফেসবুকেও মুশফিক লিখেছেন, ‘হ্যাপিনেস ইজ দিজ!!! নাউ আই ক্যান সিøপ মাচ বেটার। উইন্ডিজ.... ইউ বিউটি’।

মুশফিকের এই মন্তব্যের পরপরই ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার টুইটার পেজে পোস্ট করা হয়, ‘এর মাধ্যমে মুশফিকুর রহিম এবং বাংলাদেশ দল ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছ থেকে সব ধরনের সম্মান হারিয়ে ফেললো’।

মুশফিকের টুইট এবং ডিলিট করা নিয়ে কাশ্যপ নামে একজন একটি জিপ ফরম্যাটের ছবি প্রকাশ করে বোঝাতে চাইলেন, ‘কোনো মন্তব্য নয়’। যার উপর লেখা মুশফিকুর রহিম।

তৈমুর জামান নামে আরেকজন ছোট্ট একটি ভিডিও দিয়েছে। যাতে দেখা যাচ্ছে একজন আরেকজনকে দৌড়াচ্ছে। উপরে লেখা ‘ইন্ডিয়ান ফ্যান টু মুশফিকুর রহিম’। অর্থাৎ ভারতীয় দর্শকরা দৌড়াচ্ছে মুশফিককে।

অঙ্কুর সিং নামে একজন টুইটারে বাংলাদেশ-ভারত ম্যাচের শেষ ছবিটি প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে মুস্তাফিজের স্ট্যাম্প ভেঙে দিচ্ছেন ধোনি। এরপরই তো এক রানে হারে বাংলাদেশ। ওই ছবির ওপর লখেছে, ‘হ্যাপিনেস ইজ দিজ.... মুশফিকুর রহিম...’

শেয়ার করুন

পাঠকের মতামত