আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

বিশ্বকাপের সেরা দশে তামিম-মুস্তাফিজ

বিশ্বকাপের সেরা দশে তামিম-মুস্তাফিজ


টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশে দলের প্রাপ্তির খাতা যখন শূন্য, তখন ব্যাট হাতে ঠিকই রান করে গেছেন টাইগার ওপেনার তামিম ইকবাল আর বল হাতে একের পর এক চমক দেখিয়ে তিন ম্যাচেই নয় উইকেট তুলে নিয়েছেন মুস্তাফিজ। এরই স্বীকৃতিস্বরূপ আইসিসির সেরা ১০টি পারফরম্যান্সে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার।

বাছাইপর্বে বাংলাদেশের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে অপরাজিত ১০৩ রানের চমৎকার ইনিংস খেলেন তামিম। ৬৩ বলে খেলা তার দুর্দান্ত ইনিংসটি ১০টি চার ও ৫টি ছক্কা সমৃদ্ধ। বাংলাদেশের দশ বছরের টি-টোয়েন্টি ক্রিকেট অধ্যায়ে এটিই প্রথম সেঞ্চুরি। তামিমের অপরাজিত ১০৩ রানের ইনিংসটি আছে আইসিসির সেরা দশে।

ইনজুরির কারণে বাছাই পর্বে খেলতে না পারলেও মূল পর্বের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই নিজের জাত চেনান মুস্তাফিজ। তবে মুস্তাফিজের সেরাটা দেখা যায় নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে। সুপার টেনে নিজেদের শেষ ম্যাচটিতে বাংলাদেশের হতাশার বিপরীতে একাই উজ্জ্বল ছিলেন ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ। বল হাতে চার ওভারে ২২ রানের বিনিমেয় ‍কিউইদের পাঁচ ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান ২০ বছর বয়সী এ বাঁহাতি পেসার।

আইসিসির সেরা ১০টি পারফরম্যান্সের মধ্যে ইংল্যান্ড ম্যাচে ক্রিস গেইলের ‘ঝড়ো’ সেঞ্চুরি, দক্ষিণ আফ্রিকার ২২৯ রানের জবাবে জো রুটের ৮৩, প্রোটিয়াদের বিপক্ষে আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদের ৪৪, ইংলিশদের বিপক্ষে অ্যাঞ্জেলো ম্যাথিউসের অপরাজিত ৭৩, বাংলাদেশ ম্যাচে পাকিস্তান অধিনায়ক শহীদ আফ্রিদির ৪৯, অস্ট্রেলিয়ার সঙ্গে সেমিফাইনালের লড়াইয়ে বিরাট কোহলির ম্যাচ জেতানো ৮২ রানের (অপ.) ইনিংসটি রয়েছে।

সেরা দশে মুস্তাফিজ ছাড়া বাকি যে দুজন বোলার জায়গা পেয়েছেন তারা হলেন নেদারল্যান্ডসের পল ফন মিকেরন। আয়ারল্যান্ডের বিপক্ষে  বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ১১ রান দিয়ে ৪ উইকেট নেন এই বোলার। আর একমাত্র স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ৪৭ রানে জয়ের নায়ক মিচেল স্যান্টনার (৪/১১)।

শেয়ার করুন

পাঠকের মতামত