আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলে শুরু হচ্ছে ইউরো

তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলে শুরু হচ্ছে ইউরো

ছবি: এলএবাংলাটাইমস

উয়েফা চ্যাম্পিয়নস লিগ নিয়ে মাতামাতির শেষ নেই। ইউরোপের বড় বড় ক্লাবগুলোর হাড্ডাহাড্ডি লড়াইয়ের স্বাদ নিতে ভক্ত-সমর্থকদের ঘুম উধাও হয়ে যায়। এবার তার চেয়েও বড় পরিসরের ফুটবল যুদ্ধ হতে যাচ্ছে, এবার ক্লাব নয়, জার্মানির ১০টি ভেন্যুতে নেমে যাচ্ছে ২৪টি দেশ! তীব্র প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ তুলে ‘ইউরোপের বিশ্বকাপ’ হিসেবে পরিচিত ইউরো চ্যাম্পিয়নশিপের মাসব্যাপী আসরের পর্দা উঠছে শুক্রবার রাতে। সবার চোখ থাকবে মিউনিখে, বাংলাদেশ সময় রাত ১টায় উদ্বোধনী ম্যাচে স্বাগতিক জার্মানি মুখোমুখি হচ্ছে বাছাইপর্বের চমক স্কটল্যান্ডের।

জার্মানির জন্য এই টুর্নামেন্ট শাপমোচনের উপলক্ষ। ঘরের মাঠ বলে কথা, এক দশক ধরে চলা মেজর ট্রফি খরা কাটানোর এই তো সুবর্ণ সুযোগ। ২০১৪ সালে ব্রাজিলের মারাকানায় আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল তারা। তারপর থেকে ব্যর্থতা যেন ঘাড়ে চেপে বসেছে। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায়। মাঝে ২০১৬ ইউরোতে শেষ ষোলোর বাধা পার হতে পারেনি তারা। ২০০৬ সালের পর প্রথম কোনও বড় টুর্নামেন্টের আয়োজক তারা। এবার কি পারবে চতুর্থ ইউরো জিততে?

গত নভেম্বরে অস্ট্রিয়ার কাছে হেরে ২০২৩ শুরু করা জার্মানি এই বছর চার ম্যাচ খেলে অপরাজিত। ইউক্রেনের সঙ্গে গোলশূন্য ড্র বাদে ফ্রান্স নেদারল্যান্ডস ও গ্রিসকে হারিয়ে ইউরোর প্রস্তুতি নিয়েছে তারা। এবার মূল মঞ্চে নিজেদের জাত চেনানোর পালা।
আর প্রথম ম্যাচেই গ্রুপের সবচেয়ে নিচের র‌্যাঙ্কিংয়ে থাকা স্কটল্যান্ডকে পাচ্ছে জার্মানি। কিন্তু স্কটিশদের খাটো করে দেখার কোনও উপায় নেই। বাছাই পর্বে আট ম্যাচ খেলে মাত্র একটিতে হারা স্টিভ ক্লার্কের দল অঘটন ঘটাতে চায় শুরুতেই।

‘এ’ গ্রুপে জার্মানি ও স্কটল্যান্ডের সঙ্গে অন্য দুটি দল হাঙ্গেরি ও সুইজারল্যান্ড। স্বাগতিক হওয়ার সুবাদে জার্মানরা নিঃসন্দেহে ফেভারিট। এই টুর্নামেন্টে তিনটি শিরোপা জিতে স্পেনের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ সফল দল তারা। জার্মানির সঙ্গে এই ইউরোর ফেভারিটের দৌড়ে অনেকখানি এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, ইতালি, স্পেন ও ইংল্যান্ড।

২০১৮ সালের বিশ্বকাপে চমক দেখানো বেলজিয়াম দ্বিতীয় শীর্ষ র‌্যাঙ্কিংধারী ইউরোপিয়ান হিসেবে অংশ নিচ্ছে। গত দুটি বিশ্বকাপ ও ইউরোতে প্রত্যাশার বেলুন ফুলিয়ে অংশ নিয়েছিল তারা, কিন্তু অল্পের জন্য ব্যর্থতার গ্লানিতে ডুবতে হয়েছে দেশের ফুটবলের সোনালি প্রজন্মকে।

এছাড়া এবারের আসর মাতাবেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত বিশ্বকাপের পরই তার শেষ দেখে ফেলেছিলেন অনেকে। কিন্তু তার নেতৃত্বেই আরেকবার ইউরো খেলতে যাচ্ছে পর্তুগাল। ক্যারিয়ারের ষষ্ঠ ও সম্ভাব্য শেষ ইউরোতে দ্বিতীয়বার শিরোপা হাতে নিতেই চাইবেন ২০১৬ সালের চ্যাম্পিয়ন অধিনায়ক। ইউরোর আগে সবশেষ ম্যাচে দুই গোল করে রোনালদো জানিয়ে দিয়েছেন, বয়স ৩৯ হলে কী হবে! সবার কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিতে পারার সামর্থ্য এখনও তার আছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত