আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

অজিদের জয়ের দিকে মুখিয়ে থাকবেন জস বাটলাররা

অজিদের জয়ের দিকে মুখিয়ে থাকবেন জস বাটলাররা

দুটি ম্যাচে নজর পুরো ইংলিশদের। প্রথমত আজ রাত ১১টায় নামিবিয়া-ইংল্যান্ড ম্যাচে এবং অন্যটি বাংলাদেশ সময় আগামীকাল সকাল সাড়ে ৬টায় অস্ট্রেলিয়া-স্কটল্যান্ড ম্যাচে। সাড়ে ৭ ঘণ্টার ব্যবধানে হওয়া এই দুই ম্যাচের ওপরেই বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের ভাগ্য ঝুলে আছে। নিজেদের ম্যাচে জয় তুলে নেওয়ার পাশাপাশি অজিদের জয়ের দিকে মুখিয়ে থাকবেন জস বাটলাররা। 


এর আগে গত পরশু রেকর্ড গড়ে ওমানকে হারিয়েছেন তারা। তাতে বিশ্বকাপের মঞ্চে এখনো আশা জাগাচ্ছে দলটি। ওমানের ম্যাচে ইংলিশরা যা করেছেন, সেটি এক কথায় অবিশ্বাস্য। প্রথমে ব্যাটিংয়ে নেমে ১৩.২ ওভারে মাত্র ৪৭ রান তুলেই গুঁড়িয়ে যায় ওমান। বিশ্বকাপে টিকে থাকার জন্য ৪৮ রানের লক্ষ্য ইংল্যান্ডকে ভেদ করতে হতো ৩২ বলে। কিন্তু চ্যাম্পিয়নরা সেই লক্ষ্য তুলে নিয়েছে মাত্র ১৯ বলে।


পরপর তিন ম্যাচে জয় তুলে নিয়ে বিশ্বকাপের সেরা আট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। এরপরে স্কটল্যান্ডও ছিল বেশ এগিয়ে। ইংল্যান্ডের বিপক্ষে স্কটল্যান্ডের প্রথম ম্যাচটি ভেস্তে যাওয়ায় ক্ষতিটা হয়েছে ইংলিশদের। ১টি করে পয়েন্ট ভাগ করে নিতে হয়েছে। তারপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারের কারণে বিদায়ের দ্বারপ্রান্তে চলে যায় ইংল্যান্ড। অন্যদিকে পরপর দুই ম্যাচে জয় তুলে স্কটল্যান্ড আরও শঙ্কার বাতাস দেয় চ্যাম্পিয়নদের। ইংল্যান্ডের ৩ পয়েন্টের বিপরীতে তাদের পয়েন্ট দাঁড়িয়েছে ৫-এ। এই মুহূর্তে অজিরা স্কটল্যান্ডকে হারাতে পারলে বাটলার বাহিনীর সামনে একটি সুযোগ তৈরি হবে। নামিবিয়াকে হারাতে পারলে তখন দুই দলেরই ৫ পয়েন্ট হবে।

সমান পয়েন্টের পরে সামনে আসবে রানরেট। সেই জায়গায় ওমানকে হারিয়ে ইংলিশরা স্বস্তি তুলে রেখেছে। চলতি বিশ্বকাপের সবচেয়ে কম ওভারে জয় তুলে নিয়ে রানরেট প্রায় অজিদের কাছাকাছি নিয়ে গেছে ইংল্যান্ড। টেবিল টপার অস্ট্রেলিয়ার রানরেট +৩.৫৮০, স্কটল্যান্ডের +২.১৬৪। আর ইংল্যান্ডের +৩.০৮১। তাতে স্কটল্যান্ড হারলে এবং ইংল্যান্ড নিজেদের ম্যাচে জিতলে সেরা আটে যাবে ইংল্যান্ড। তবে অজিদের বিপক্ষে চমক দেখিয়ে জয় তুলে নিলে কপাল পুড়বে গেল আসরের চ্যাম্পিয়নদের। তখন ৭ পয়েন্ট নিয়ে ইংল্যান্ডকে বিদায় করে পরের পর্বে পা রাখবে স্কটল্যান্ড। 


তাই আজকের ম্যাচে নিজেদের জয়ের পাশাপাশি সকালের ম্যাচে অস্ট্রেলিয়ার জয়ের দিকে চেয়ে আছে ইংলিশরা। এর ব্যত্যয় ঘটলে ওয়েস্ট ইন্ডিজ থেকে ফিরতে হবে নিজ দেশে। বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে তখন দর্শকের ভূমিকায় থাকতে হবে। ইংলিশ দলপতি জস বাটলার বলেছেন, ‘মানুষ আমাদের নিয়ে অনেক মন্তব্য করছে। তবে একটা জয় পাওয়ায় কিছুটা স্বস্তি এসেছে। তবু আমরা জানি ড্রেসিংরুমে কী হচ্ছে। আমাদের সামনে আরেকটি বড় ম্যাচ আছে। আমাদের হাতে যতটুকু রয়েছে সেটাই শুধু আমরা করতে পারি। তাই আমাদের সব নজর এখন সেই ম্যাচের (নামিবিয়া) ওপরে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত