আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

ইউরোতে রোনালদোর রেকর্ড ভাঙার অপেক্ষায়

৩৯ পেরিয়েও ক্রিস্টিয়ানো রোনালদো যেন অপ্রতিরোধ্য। এখনো আগের মতোই মাঠে নেমে ম্যাচের পর ম্যাচে গোল করে যাচ্ছেন এই পর্তুগিজ মহাতারকা। সদ্য শেষ হওয়া সৌদি প্রো লিগ মৌসুমেও রোনালদো ছিলেন সর্বোচ্চ গোলদাতা। সব প্রতিযোগিতা মিলিয়ে আল নাসরের হয়ে মৌসুমে তাঁর গোল ছিল ৪৫ ম্যাচে ৪৪টি।

এ ছন্দ নিয়েই পর্তুগালের হয়ে ইউরো ২০২৪ খেলতে জার্মানিতে যাবেন রোনালদো। ২০১৬ সালে পর্তুগালের হয়ে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই শিরোপা জিতেছিলেন ‘সিআর সেভেন’। দলীয় সাফল্য ছাড়াও ব্যক্তিগতভাবে অন্যান্য প্রতিযোগিতার মতো ইউরোতেও আলো ছড়িয়েছেন তিনি। এর মধ্যে ভেঙেছেন একাধিক রেকর্ডও। এমনকি এবার অংশ নিয়ে রোনালদো ভেঙে দিতে পারেন আরও কিছু রেকর্ড।

রোনালদোর দখলে আছে যেসব রেকর্ড

২০০৪ সালে মাত্র ১৯ বছর বয়সে ইউরোতে প্রথম ম্যাচ খেলেন রোনালদো। এরপর ২০২১ সাল পর্যন্ত ইউরোর ৫টি আসরে খেলেছেন তিনি। রোনালদো ইতিহাসের একমাত্র ফুটবলার, যিনি ৫টি ইউরোতে মাঠে নিজের দেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার জার্মানিতে অনুষ্ঠেয় ইউরোয় ষষ্ঠবারের মতো মাঠে নেমে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে পারবেন এ পর্তুগিজ ফরোয়ার্ড।

২০০৪ সালে গ্রিসের বিপক্ষে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন রোনালদো। সেই যে গোলের যাত্রা শুরু করলেন, এরপর প্রতি আসরে সংখ্যাটা শুধু বেড়েছে। পেনাল্টি শুটআউট বাদ দিয়ে এখন পর্যন্ত ইউরোয় সর্বোচ্চ ১৪ গোল করেছেন রোনালদো। ২০০৪ সালে ২টি, ২০০৮ সালে ১টি, ২০১২ ও ২০১৬ সালে ৩টি করে এবং ২০২১ সালে ৫টি। রোনালদোর পর দ্বিতীয় অবস্থানে আছেন ফরাসি কিংবদন্তি মিশেল প্লাতিনি, যিনি গোল করেছিলেন ৯টি।


৭টি করে গোল আছে অ্যালেন শিয়ারার ও আতোয়াঁন গ্রিজমানের। ৬টি করে গোল করেছেন ৮ জন ফুটবলার। এ তালিকায় আছেন ইংল্যান্ডের ওয়েইন রুনি, ফ্রান্সের থিয়েরি অঁরি, নেদারল্যান্ডসের রুড ফন নিস্টলরয় ও প্যাট্রিক ক্লুইভার্ট, বেলজিয়ামের রোমেলু লুকাকু, স্পেনের আলভারো মোরাতা, সুইডেনের জ্লাতান ইব্রাহিমোভিচ ও পর্তুগালের নুনো গোমেজ।

সবচেয়ে বেশি গোল খেলোয়াড়দেশগোল রোনালদো পর্তুগাল ১৪ প্লাতিনি ফ্রান্স ৯ শিয়ারার ইংল্যান্ড ৭ গ্রিজমান ফ্রান্স ৭

সবচেয়ে বেশি আসরে খেলা এবং সবচেয়ে বেশি গোলের পাশাপাশি সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও রোনালদোর দখলে। ৫টি আসরে এখন পর্যন্ত রোনালদো খেলেছেন ২৫টি ম্যাচ। এই পরিসংখ্যানেও রোনালদোর আশপাশে আর কেউ নেই।


১৯ ম্যাচ করে খেলে রোনালদোর ঠিক পরের অবস্থানে আছেন তাঁর দুই সতীর্থ জোয়াও মোতিনিও ও পেপে। ১৮টি করে ম্যাচ খেলেছেন জার্মান কিংবদন্তি বাস্তিয়ান শোয়াইনস্টাইগার ও ইতালিয়ান কিংবদন্তি লিওনার্দো বোনুচ্চি। এমনকি গোলের প্রচেষ্টা নেওয়ার ক্ষেত্রেও রোনালদো অনন্য। তাঁর ১৩৭টি প্রচেষ্টার বিপরীতে দ্বিতীয় স্থানে থাকা অঁরি প্রচেষ্টা নিয়েছেন ৫২টি।

সবচেয়ে বেশি ম্যাচ  খেলোয়াড়দেশম্যাচ রোনালদো পর্তুগাল ২৫ পেপে পর্তুগাল ১৯ মোতিনিও পর্তুগাল ১৯

যে রেকর্ড ভাঙতে পারেন রোনালদো
২০০৪ সালের অভিষেকের পর অনেক রেকর্ড ভাঙলেও এখনো কিছু রেকর্ড অধরা আছে তাঁর। ১৯৮০ সালের পর সবচেয়ে বেশি সুযোগ তৈরিতে সবার ওপরে আছেন এক পর্তুগিজ। তিনি কিন্তু রোনালদো নন, লুইস ফিগো। ফিগো গোলের সুযোগ তৈরি করেছেন ৪২টি। তবে এ আসরেই স্বদেশি ফিগোকে ছাড়িয়ে যেতে পারেন রোনালদো। ‘সিআর সেভেন’ ৫ আসরে সুযোগ তৈরি করেছেন ৪১টি। তৃতীয় স্থানে থাকা মেসুত ওজিল সৃষ্টি করেছেন ৪০টি সুযোগ।

 

২০১৬ সালে শিরোপা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল

২০১৬ সালে শিরোপা ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল

 

যে রেকর্ড ভাঙতে পারেন রোনালদো
২০০৪ সালের অভিষেকের পর অনেক রেকর্ড ভাঙলেও এখনো কিছু রেকর্ড অধরা আছে তাঁর। ১৯৮০ সালের পর সবচেয়ে বেশি সুযোগ তৈরিতে সবার ওপরে আছেন এক পর্তুগিজ। তিনি কিন্তু রোনালদো নন, লুইস ফিগো। ফিগো গোলের সুযোগ তৈরি করেছেন ৪২টি। তবে এ আসরেই স্বদেশি ফিগোকে ছাড়িয়ে যেতে পারেন রোনালদো। ‘সিআর সেভেন’ ৫ আসরে সুযোগ তৈরি করেছেন ৪১টি। তৃতীয় স্থানে থাকা মেসুত ওজিল সৃষ্টি করেছেন ৪০টি সুযোগ।


একইভাবে রোনালদোর সামনে সুযোগ আছে গোলে সহায়তার রেকর্ডটিও এককভাবে নিজের করে নেওয়ার। বর্তমানে ৬টি গোলে সহায়তা করে চেক প্রজাতন্ত্রের কারেল পোবোরস্কির সঙ্গে যৌথভাবে শীর্ষে আছেন রোনালদো, যা তিনি ভেঙে দিয়ে এককভাবে নিজের করে নিতে পারেন এ মৌসুমে। তবে ৫ সহায়তা নিয়ে রোনালদোর সঙ্গে লড়াইয়ে থাকবেন কেভিন ডি ব্রুইনাও। ম্যানচেস্টার সিটির এই বেলজিয়ান মিডফিল্ডারেরও সুযোগ আছে এককভাবে শীর্ষে উঠে আসার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত