আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

আচরণবিধি ভাঙায় তানজিম সাকিবকে জরিমানা

আচরণবিধি ভাঙায় তানজিম সাকিবকে জরিমানা

আচরণবিধি ভাঙার দায়ে তানজিম হাসান সাকিবকে শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বাংলাদেশের এই তরুণ ডানহাতি পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হলো।


মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তানজিমের তিরস্কার করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে আইসিসির ওয়েবসাইটে। আগের দিন টি-টোয়েন্টি বিশ্বকাপে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে আচরণবিধি লঙ্ঘন করেছিলেন তিনি।


সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে বাংলাদেশের ২১ রানে জয়ের ম্যাচে নেপালের ইনিংসের তৃতীয় ওভারের ঘটনা ছিল সেটি। প্রতিপক্ষের অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর পর তাকে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছিলেন সাকিব। সেসময় আম্পায়ার ও অন্য খেলোয়াড়রা এসে তাদেরকে আলাদা করেন। নিজের পরের ওভার করতে তানজিম যখন বোলিংয়ে আসেন, তখন তাকে উইকেট দিয়েই বিদায় নেন পাউডেল।

তানজিমের বিরুদ্ধে আচরণবিধির ২.১২ ধারা ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে। মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও স্যাম নোগেইস্কি, তৃতীয় আম্পায়ার জয়রমন মদনগোপাল এবং চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা এই অভিযোগ তুলেছিলেন।

অপরাধ স্বীকার করার পাশাপাশি আইসিসি এলিট প্যানেলের ম্যাচ রেফারি রিচি রিচার্ডসনের প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন তানজিম। তাই কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

নেপালকে হারিয়ে এবারের আসরে বাংলাদেশের সুপার এইট নিশ্চিত করার মূল নায়ক ছিলেন তানজিম। তিনি ৪ ওভারে দুটি মেডেনসহ স্রেফ ৭ রান খরচায় নিয়েছিলেন ৪ উইকেট। ওই ম্যাচে আঁটসাঁট বোলিংয়ে ২১টি ডট তিনি খেলান প্রতিপক্ষের ব্যাটারদের। অনুমিতভাবেই পরে তার হাতে উঠেছিল ম্যাচসেরার পুরস্কার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত