আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

হারের পরও যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

হারের পরও যেভাবে সেমিফাইনালে যেতে পারে বাংলাদেশ

ছবি: এলএবাংলাটাইমস

সুপার এইটে টানা দুই হারে চলমান বিশ্বকাপের সেমিফাইনাল খেলার স্বপ্ন একপ্রকার শেষ হয়ে গিয়েছিল বাংলাদেশের।

আফগানদের ২১ রানের জয় এবার বাংলাদেশের বন্ধ হতে যাওয়া দরজাই খুলে দিয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের বাজিমাতে ফের সম্ভাবনা জেগেছে টাইগারদের। পথটা যদিও কঠিন, তবে রশিদদের বড় ব্যবধানে হারাতে পারলে সুযোগ থাকবে শান্তদের। অবশ্য তাকিয়ে থাকতে হবে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের দিকেও।

২ ম্যাচে কোনো জয় না পাওয়া নাজমুল হাসান শান্তর দলকে সেজন্য জিততে হবে আফগানিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে। তবে তার আগে অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশ। ভারতের বিপক্ষে অজিরা জিতে গেলে বাংলাদেশের বিদায় ঘটে যাবে।

তবে অস্ট্রেলিয়া যদি হেরে যায় ভারতের বিপক্ষে, তবুও আফগানিস্তানকে বাংলাদেশ হারালেই হচ্ছে না। নেট রানরেটে নাজমুল হাসান শান্তর দল অনেক পিছিয়ে। -২.৮৪৯ নেট রানরেট বাংলাদেশের। অজিদের ০.২২৩ নেট রানরেটের ধারেকাছে যাওয়াই তাই বিশাল কাজ হবে টাইগারদের জন্য।

২৪ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। ম্যাচটিতে অজিদের হারের অপেক্ষায় থাকবে আফগানরাও। অস্ট্রেলিয়া ও আফগানিস্তান দুই দলের এখন ২ ম্যাচে রয়েছে ২ পয়েন্ট। নেট রান রেটে অজিরা যদিও বেশ এগিয়ে। অস্ট্রেলিয়ার ০.২২৩ নেট রানরেটের বিপরীতে আফগানিস্তানের -০.৬৫০। নেট রানরেটে এগিয়ে যেতে আফগানিস্তানকে বিশাল ব্যবধানে জয়ের পাশাপাশি অজিদের ছোট জয়ের কামনা করতে হবে। অস্ট্রেলিয়া হেরে গেলেই অবশ্য আফগানিস্তানের হিসাব সহজ হয়ে যায়। সেক্ষেত্রে বাংলাদেশকে হারাতে পারলেই ২ জয় নিয়ে রশিদ খানের দল পৌঁছে যাবে সেমিফাইনালে।

ভারতকে যদি ১ রানে অস্ট্রেলিয়া হারায়, তাহলে বাংলাদেশের বিপক্ষে ৩৬ রানের বড় জয় পেলেই আফগানিস্তান জায়গা করে নিবে সেমিফাইনালে।

২৫ জুন বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। গ্রুপ ওয়ানে ২ ম্যাচে ২ জয় নিয়ে সেমিফাইনালে এক পা দিয়ে রেখেছে রোহিত শর্মার দল। তাদের নেট রানরেট ২.৪২৫।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত