আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সিংগাপুরে ছেলেদের অনূর্ধ্ব-২১ বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন

সিংগাপুরে ছেলেদের অনূর্ধ্ব-২১ বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন

দেশের হকিতেই মেয়েদের নিয়ে খুব আলোচনাই হয় না। কারণ পুরুষদের হকির তুলনায় দেশের মেয়েদের হকি একেবারেই যোজন যোজন দূরে। নিয়মিত খেলা হয় না। কালেভদ্রে হলেও সেটি নিয়ে পরবর্তী পদক্ষেপও থাকে না। কোনো হিসেবেই মেয়েদের হকি নিয়ে আলোচনা হয় না। এশিয়ান হকি ফেডারেশন যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করে এবং বাংলাদেশ যদি সেখানে অংশগ্রহণ করতে যায় তাহলে কিঞ্চিত কথা হয়। এবার মেয়েদের অনূর্ধ্ব-২১ হকি দল ইতিহাস করেছে। স্বাধীনতার পর এবারই প্রথম আন্তর্জাতিক হকি অঙ্গনে মেয়েরা সাফল্য পেয়েছেন।


সিংগাপুরে এএইচএফ কাপ জুনিয়র হকিতে যাওয়ার সময় বাংলাদেশ হকি ফেডারেশনও ঘটা করে কিছু বলেনি। নানা সমস্যার মধ্যে ছেলে ও মেয়েদের দল গিয়েছিল সিংগাপুরে, দুটো দলই ভালো পারফরম্যান্স করে এসেছে। মেয়ে এবং ছেলেদের দল মুখ খুলে বলার মতো পারফরম্যান্স করেছে। দুই বিভাগেই জুনিয়র এশিয়া কাপ হকিতে খেলার যোগ্যতা অর্জন করেছে। এটি আসলে জুনিয়ার এশিয়া কাপের বাছাই। জুনিয়র এশিয়া কাপ হকির চূড়ান্ত পর্ব কোথায় হবে, কবে হবে সেটি এখনও জানায়নি বাংলাদেশ হকি ফেডারেশন।

ছেলেদের অনূর্ধ্ব-২১ বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সিংগাপুরে অনুষ্ঠিত ছেলেদের বিভাগে ফাইনালে বাংলাদেশ ৪-২ গোলে শক্তিশালী চীনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এই টুর্নামেন্টের গত আসরেও বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল। সেবার খেলা হয়েছিল ওমানে। স্বাগতিক ওমানের বিপক্ষে টাইব্রেকিংয়ে ফাইনাল জিতেছিল বাংলাদেশ। গতকাল ফাইনালে চীনের বিপক্ষে প্রথম কোয়ার্টার ছিল গোলশূন্য। দ্বিতীয় কোয়ার্টারে আমিরুল ইসলাম এবং রাকিবুল হাসানের জোড়া গোলে ৩-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। শক্তিশালী চীন তৃতীয় কোয়ার্টারে দুই গোল করে ব্যবধান কমিয়ে ফেলে, ২-৩। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশের জয়ের গোলে পিছিয়ে যাওয়া চীন আর ফিরতে পারেনি, ৪-২।

সিংগাপুরের মাঠে সিংগাপুরের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ৭-১ গোলে হারিয়েছে। ছেলেদের খেলাতেও বাংলাদেশ ৭-০ গোলে সিংগাপুরকে হারিয়েছিল। কাল মেয়েরাও সিংগাপুরকে ডুবিয়ে দিয়েছে ৭-১ গোলে, পাত্তাই পায়নি। প্রথম তিন কোয়ার্টারে ২টি করে গোল করেন মেয়েরা, তৃতীয় কোয়ার্টারে সিঙ্গাপুর ১টি গোল করেন। শেষ বা চতুর্থ কোয়ার্টারে ১ গোল পায় বাংলাদেশ। নাদিরা তালুকদার ইমা ২, সানজিদা, সোনিয়া, রিয়া, কনা, অধিনায়ক অর্পিতা পাল ১টি করে গোল করেন। 

 
মেয়েদের দলের কোচ জাহিদ হোসেন রাজু হলেও পেছনের কারিগর সাবেক হকি খেলোয়াড় তারিকুজ্জামান নান্নু। দলের খেলোয়াড়রা হলেন: হিমাদ্রী বড়ুয়া সুখ, তন্নি খাতুন, রানী আক্তার রিয়ামনি, নীলাদ্রি বড়ুয়া নীল, সুমাইয়া আক্তার সিমু, রিয়াসা আক্তার রিশি, নিনি সেন রাখাইন, অর্পিতা পাল, শারিকা সাকা রিমন, ফাতেমা তুজ জোহরা, সানজিদা আক্তার মনি, জাকিয়া আফরোজ লিমা, আইরিন আক্তার রিয়া, কণা আক্তার, নাদিরা তালুকদার ইমা, সনিয়া খাতুন, তাবাচ্ছুম আক্তার আন্নীকা। 

স্ট্যান্ডবাই ছিলেন: রেহানা খাতুন, মোকসেদা আক্তার মুন্নী, আনার কলি আঁখি, তাসফিহা জান্নাত তিশা। তারা সিংগাপুরে খেলতে যাননি। কেউ ইনজুরি হলে তখন যাওয়ার সুযোগ ছিল। আজ সকালে ঢাকায় ফিরবে হকি দল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত