আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

চিলির গোলপোস্টে একের পর এক আক্রমণ আর্জেন্টিনার

চিলির গোলপোস্টে একের পর এক আক্রমণ আর্জেন্টিনার

চিলির গোলপোস্টে একের পর এক আক্রমণ, শুধু প্রথমার্ধেই গোলের জন্য আর্জেন্টিনা শট নিয়েছে ১৩টি। তবু্ও দেখা নেই গোলের। গোলের সুযোগ নষ্ট করেছে লিওনেল মেসিও। অবশেষে ৮৮ মিনিটে জাল খুজে পেল আর্জেন্টিনা।  


নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এভাবে গোলের জন্য মরিয়া হয়ে ওঠা আর্জেন্টিনাকে শেষ পর্যন্ত গোল এনে দিয়েছেন লাওতারো মার্তিনেজ। আর এই গোলে চিলির বিপক্ষে ১-০ গোলের স্বস্তির জয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালও নিশ্চিত করেছে আর্জেন্টিনা।

চিলি ৭১ মিনিট পর্যন্ত শটই নিতে পারেনি! ৭২ মিনিটে চিলির ডিফেন্সিভ মিডফিল্ডার রদ্রিগো এচেভেরিয়ার নেওয়া প্রথম শটেই গোল হতে পারত। পাল্টা আক্রমণ থেকে বক্সের বাইরে ফাঁকা জায়গায় বল পেয়ে তাঁর নেওয়া শট ডাইভ দিয়ে ঠেকান মার্তিনেজ। তিন মিনিট পর বক্সের মাথা থেকে আবারও এচেভেরিয়ার শট এবং এবারও ত্রাতা সেই মার্তিনেজ! আর্জেন্টিনা ম্যাচের ৭২ মিনিটের মধ্যে নিয়েছে ১৭টি শট। তবু গোল আসছিল না।

শেষ পর্যন্ত ৮৮ মিনিটে বক্সের ভেতর জটলা থেকে পাওয়া বল জালে পাঠান মার্তিনেজ। মেসির নেওয়া কর্নারে জটলার ভেতর থেকে বল পেয়ে যান বাঁ দিকে একটু ফাঁকায় দাঁড়ানো মার্তিনেজ। ডান পায়ের শটে বল জালে জড়াতে তাঁর কোনো অসুবিধাই হয়নি। ম্যাচে এটি আর্জেন্টিনার ২১তম শট! আর্জেন্টিনার হয়ে নিজের সর্বশেষ পাঁচ ম্যাচেই গোল পেলেন মার্তিনেজ। তার আগে ২০২২ সালের সেপ্টেম্বর থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ভুগেছেন গোলখরায়। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আনহেল দি মারিয়ার পাস থেকে অবশ্য অবিশ্বাস্যভাবে একটি গোলের সুযোগ নষ্ট করেছেন মার্তিনেজ। ডান প্রান্তের ফাঁকা জায়গা দিয়ে বল নিয়ে টান দেওয়া দি মারিয়া বক্সে ঢুকে ক্রস বাড়ালেও ব্রাভোকে ফাঁকি দিতে পারেননি মার্তিনেজ।

 

মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজার দর্শকের সামনে প্রথমার্ধে ফিনিশিংয়ের সমস্যায় ভুগেছে আর্জেন্টিনা। চিলির বর্ষীয়ান গোলকিপার ক্লদিও ব্রাভোও দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন। ২২ মিনিটে আর্জেন্টিনার স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের শট রুখে দেন ৪১ বছর বয়সী ব্রাভো। বিরতির পরও নাহুয়েল মলিনা ও নিকো গঞ্জালেসের দুটি শট সেভ করেছেন তিনি।কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলকিপার ব্রাভো এই ম্যাচে মোট ৮টি সেভ করেন।

 

আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের ৪৬ বছর পূর্তির দিনে চিলির বিপক্ষে প্রতিশোধও নেওয়া হলো তাদের। নিউ জার্সির এই মাঠেই ২০১৬ কোপা আমেরিকা ফাইনালে টাইব্রেকারে চিলির কাছে হেরেছিল আর্জেন্টিনা। সেই হারের পর আর্জেন্টিনার জার্সি তুলে রাখার ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে সাত সপ্তাহ পরই সিদ্ধান্ত পাল্টে ফিরেছিলেন জাতীয় দলে। বাকিটা সবার জানা।

 ‘এ’ গ্রুপে নিজেদের দুটি ম্যাচই জিতে মোট ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠল আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে শেষ ম্যাচটি খেলবে স্কালোনির দল।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত