আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

মেসির হাতে এবারের কোপা আমেরিকা তুলে দেওয়াই হবে জন্মদিনের সেরা উপহার

মেসির হাতে এবারের কোপা আমেরিকা তুলে দেওয়াই হবে  জন্মদিনের সেরা উপহার

বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জন্মদিন, যারা তাকে ভালোবাসেন, তারা কি চুপ করে বসে থাকতে পারবেন। অবশ্যই না। ২৫ জুন মেসি পা ফেললেন ৩৭-এ। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকায় খেলছে আর্জেন্টিনা। কোপা নিয়ে ব্যস্ত থাকলেও তার সঙ্গের ফুটবলাররা তো মেসির জন্মদিনের রাতে দরজা বন্ধ করে বসে থাকবে না।


আর্জেন্টিনার বেসক্যাম্পে একাধিক কেক এনে টেবিল সাজানো হয়েছে। আর্জেন্টিনার পতাকার ডিজাইনে কেক বানানো হয়েছে, মেসির ১০ নম্বর জার্সির ডিজাইনে কেক বানানো হয়েছে। আরেকটি কেকের ওপর সোনালি রঙের বিশ্বকাপ ডিজাইনের কেক রাখা হয়েছে। সারিবদ্ধভাবে রাখা কেক দেখে মুগ্ধ মেসি।


আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি তাপিয়া ক্লদিয়া দাঁড়িয়েছিলেন পাশে। সবাই মিলেই উদ্যাপন করলেন মেসির ৩৭তম জন্মদিন। কিন্তু মেসির ধ্যান কোপার মঞ্চে। আর্জেন্টিনার অধিনায়ক মগ্ন অনুশীলনে। আজ ভোরেই রয়েছে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচ। চিলির বিরুদ্ধে নামছেন এলএমটেন। কোপার ম্যাচের আগে অধিনায়কের জন্মদিন ঘিরে রীতিমতো উত্সবের মেজাজে রয়েছে আর্জেন্টিনা শিবির। মেসির শহর বুয়েনস এইরেসেও চলছে মহানায়কের বন্দনা।

শুধু আর্জেন্টিনা কেন, গোটা বিশ্বেই চলছে ফুটবল রাজপুত্রের জন্মদিনের উত্সব। বিভিন্ন জায়গা থেকে আসছে জন্মদিনের শুভেচ্ছাবার্তা। জন্মদিনের মাসে কোপা আমেরিকার মতো ফুটবলযজ্ঞ। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনা শিবিরে উচ্ছ্বাসটা একটু বেশিই। গত বিশ্বকাপে গোটা দেশের স্বপ্ন পূরণ করেছেন মেসি। ১৯৮৬ সালের পর আরো একবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। পরের বিশ্বকাপ তিনি খেলবেন কি না, তা নিয়ে রয়েছে সংশয়। তাই আর্জেন্টিনার ফুটবলাররা চাইছেন, যেভাবেই হোক মেসির হাতে এবারের কোপা আমেরিকা তুলে দিতে। সেটাই হবে মেসির জন্মদিনের সেরা উপহার।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত