আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিরাট কোহলির রেকর্ডের পাশে তিন বাংলাদেশি খেলোয়াড়

বিরাট কোহলির রেকর্ডের পাশে তিন বাংলাদেশি খেলোয়াড়

বিশ্বকাপ ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার ওপেনার হিসেবে খেলছেন ভারতের বিরাট কোহলি। ওপেন করতে নেমে যেন রান করতেই ভুলে গেছেন ভারতের এই রান মেশিন। আর এরই মধ্য টি–টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি রান (১২১৬) করা ব্যাটার গড়ে ফেললেন লজ্জার এক রেকর্ড। জায়গা করে নিলেন বিশ্বকাপে ওপেন করতে নামা ব্যাটারদের মধ্যে সর্বনিম্ন গড়ে রান করার তালিকায়।


এবারের বিশ্বকাপে এখন ৭ ম্যাচে ওপেনিং করেছেন কোহলি। এর মধ্যে দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন মাত্র দুটি ম্যাচে—বাংলাদেশের বিপক্ষে ৩৭ ও আফগানিস্তানের বিপক্ষে ২৪। অন্য পাঁচ ম্যাচের মধ্যে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে ০, আয়ারল্যান্ডের বিপক্ষে ১, পাকিস্তানের বিপক্ষে ৪ ও ইংল্যান্ডের বিপক্ষে ৯।


টি–টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে ন্যূনতম পাঁচ ইনিংস ওপেন করেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে কোহলির গড় তৃতীয় সর্বনিম্ন (১০.৭১)। তবে কোহলির জন্য ভালো খবর, বাজে গড়ের শীর্ষ তালিকা থেকে বের হওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। আগামীকাল ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে তাঁর দল ভারত।

এবারের আসরেই বাংলাদেশের তানজিদ হাসান তামিম ৭ ইনিংসে করেছেন ৭৬ রান, গড় ১০.৮৫! প্রথমবার বিশ্বকাপ খেলতে যাওয়া তানজিদ এখন ওপেনারদের বাজে গড়ের দিক থেকে চতুর্থ স্থানে।


কোহলি ও তানজিদের বাইরে ওপেনারদের বাজে পাঁচ গড়ের বাকি তিনটিই আগের আসরগুলোর। এই তালিকায় সর্বনি্ম্ন গড় নিয়ে তালিকার শীর্ষে সৌম্য সরকার। ২০১৬ আসরে শুরুর পাঁচ ম্যাচে ওপেনিং করে সৌম্য মোটে করেছিলেন ৪৮, গড় ৯.৬০। ২০২২ আসরে জিম্বাবুয়ের মাধেভেরে ৫ ইনিংসে ওপেন করে ৪৯ রান করে আছেন দ্বিতীয় নম্বরে। তার গড় ৯.৮০।

সৌম্যকে দিয়ে শুরু হওয়া তালিকার ৫ নম্বরে আছেন তামিম ইকবাল। ২০০৭ সালে প্রথম টি–টোয়েন্টি বিশ্বকাপে ৫ ম্যাচে ৫৬ রান করেছিলেন তখনকার ১৮ বছর বয়সী তামিম। গড় ১১.২০।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত