আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

চাপ সামাল দিয়েছেন আসর জুড়ে রান খরায় ভোগা বিরাট

চাপ সামাল দিয়েছেন আসর জুড়ে রান খরায় ভোগা বিরাট

ফাইনালে ম্যাচে অতিরিক্ত চাপ থাকবে এটাই স্বাভাবিক। শুরুতেই সেই চাপে পড়ে ভারত। মাত্র ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে রোহিত শর্মার দল। তবে সেই চাপ সামাল দিয়েছেন আসর জুড়ে রান খরায় ভোগা বিরাট কোহলি। বড় ম্যাচে ঠিকই রানের দেখা পেয়েছেন তিনি। তুলে নিয়েছেন ফিফটি। কোহলির ফিফটিতে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ১৭৭ রানের টার্গেট দিয়েছে ভারত।


শনিবার (২৯ জুন) বার্বাডোজের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট করতে নেমে আক্রমণাত্নক শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও বিরাট কোহলি। তবে দলীয় ২৩ রানে জোড়া উইকেট হারায় ভারত।


 
রোহিত ৫ বলে ৯ ও ঋঝভ পন্থ রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। এই দুই ব্যাটারের বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি সূর্যকুমার যাদব। দলীয় ৩৪ রানে ৪ বলে ৩ রান করে আউট হন সূর্য।


এরপর ক্রিজে আসা অক্ষর প্যাটেলকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন কোহলি। দেখেশুনে খেলতে থাকেন এই দুই ব্যাটার। বিরাট কিছুটা দেখে খেললেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন অক্ষর। ৭২ রানের জুটি গড়েন তারা। তবে দলীয় ১০৬ রানে ৩১ বলে ৪৭ রান করে আউট হন অক্ষর। 

 
তবে একপ্রান্ত আগলে রেখে ৪৮ বলে ফিফটি তুলে নেন কোহলি। ফিফটির পর মারমুখী ব্যাটিং করতে থাকেন কোহলি। তবে দলীয় ১৬৩ রানে ৫৯ বলে ৭৩ রান করে আউট হন কোহলি।

শেষ দিকে শিভম দুবের ১৫ বলে ২৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে ভারত। প্রোটিয়াদের পক্ষে কেশভ মহারাজ ও এনরিখ নরকিয়া নেন ২টি উইকেট।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত