আপডেট :

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

যে ৪ কারণে ব্রাজিলের এমন বিদায়

যে ৪ কারণে ব্রাজিলের এমন বিদায়

ছবি: এলএবাংলাটাইমস

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। দুই বছর পর সেই একই ঘটনা যেন ফিরে এল নতুন করে। এবার কোপা আমেরিকার শেষ আটেও টাইব্রেকারে হেরে বিদায় নিতে হলো ব্রাজিলকে।

উরুগুয়ের বিপক্ষে আজ নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকার পর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। কিন্তু শিরোপা জিততে এসে কেন ব্রাজিলের এমন ভরাডুবি?

কোপায় চোটের কারণে নেইমার না থাকায় ভিনিসিয়ুস জুনিয়রই ছিলেন ব্রাজিলের অন্যতম ভরসা। কিন্তু সেই ভিনিসিয়ুসই গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে কার্ড দেখে কোয়ার্টার ফাইনালের জন্য নিষেধাজ্ঞায় পড়েন। তাঁর না থাকা ব্রাজিলকে আজ বেশ ভুগিয়েছে। বিশেষ করে বাঁ প্রান্তে আজ ভিনিসিয়ুসকে ব্রাজিলের প্রয়োজন ছিল। চাপের মুখে দারুণ কিছু করে ম্যাচ বের করে আনার সমার্থ্য আছে তাঁর।

আজ ব্রাজিলের বিপক্ষে শুরু থেকে শরীরনির্ভর ফুটবল খেলেছে উরুগুয়ে। নিজেদের খেলাটা খেলার চেয়ে যেন ব্রাজিলের খেলা নষ্ট করাতেই বেশি মনোযোগী ছিল তারা। এমন পরিস্থিতিতে ব্রাজিলের জন্য স্বাভাবিক ফুটবল খেলাটা রীতিমতো কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবে যেকোনো কঠিন অবস্থা থেকে ম্যাচ বের করে আনাই তো বড় দলগুলোর কাজ।

তেমন কিছু করতে আজ ব্রাজিলের প্রয়োজন ছিল একক নৈপুণ্যের প্রদর্শনী। সে জন্য যেকোনো একজন খেলোয়াড়ের এগিয়ে এসে দারুণ কিছু করতে হতো। দারুণ কিছু আক্রমণ, অসধারণ ক্রস কিংবা ফ্রি–কিকে পাওয়া সুযোগগুলো কাজে লাগালে এই ম্যাচের চিত্র বদলে যেতে পারত। কিন্তু রদ্রিগো, রাফিনিয়া কিংবা এনদ্রিকরা তেমন কিছু করতে পারেননি। মাঠে পুরোটা সময় নিজেদের ছায়া হয়ে ছিলেন তারা।

বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে ব্যর্থ হয়েছিল ব্রাজিল। কিন্তু গত দুই বছরেও পেনাল্টি শটে বিশেষ কোনো উন্নতি করতে পারেনি দলটি। এবারও পেনাল্টি নিতে গিয়ে স্নায়ুচাপ সামলাতে ব্যর্থ এদের মিলিতাও এবং দগলাস লুইস। মিলিতাওয়ের নেওয়া প্রথম শটটি ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক রোচেত আর দগলাস লুইস মেরেছেন পোস্টে। পেনাল্টি শুটআউট ভাগ্যের পরীক্ষা হলেও শেষ পর্যন্ত এটি আসলে স্নায়ুচাপ সামলানোর পরীক্ষা। সেই পরীক্ষায় সাম্প্রতিক সময়ে বারবার ব্যর্থ হচ্ছে ব্রাজিল। আজও টাইব্রেকারেই ডুবেছে ব্রাজিলের তরি।

কোপায় গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির দলের বিপক্ষে ভালো সমন্বয় দেখিয়েছিল ব্রাজিল। কিন্তু কলম্বিয়া ও উরুগুয়ের প্রেসিং ফুটবলের সামনে সমন্বয় ধরে রাখতে ব্যর্থ হয়েছে তারা। কলম্বিয়া ম্যাচের মতো আজও গুরুত্বপূর্ণ সময়ে ঠিকঠাক পাস দিতে পারেননি ব্রাজিলের খেলোয়াড়েরা। একই সঙ্গে বারবার বলের দখলও হারিয়েছে তারা। প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল যেখানে ৪০৭ পাসের ৮৬ শতাংশই ঠিকঠাক দিয়েছিল, আজ সেটি নেমে এসেছে ৮০ শতাংশে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত