আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেছে ইংল্যান্ড

দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেছে ইংল্যান্ড


সেমিফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠেছে ইংল্যান্ড। ম্যাচে প্রথমে পিছিয়ে পড়ে ইংল্যান্ড। তবে পেনাল্টি থেকে গোল করে ইংলিশদের সমতায় ফেরান হ্যারি কেইন। ম্যাচের এই পেনাল্টি নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। বিতর্কিত সেই পেনাল্টি নিয়ে মুখ খুলেছেন কেইন। 


ঘটনাটি ঘটে ম্যাচের ১৭ মিনিটে। এসময় বক্সের মধ্যে বল পেয়ে জোরালো শটে গোল আদায় করতে চান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। কিন্তু তিনি বলে শট নিতে গেলে তা বুট দিয়ে প্রতিহত করতে যান ডাচ ডিফেন্ডার ডেনসেল ডুমফ্রিস। তবে তার পা বলে ছোঁয়ার আগেই কেইনের শটটি নেওয়া হয়ে যায়, আর ডুমফ্রিসের শটে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়ে পড়ে গিয়ে কাতরাতে থাকেন কেইন।


 
এ ঘটনায় শুরুতে রেফারি ফাউলই দেননি। তবে কিছুক্ষণ ম্যাচ চলার পর খেলার মধ্যে বাঁ হাত ঢোকায় ভিএআর। রেফারিকে সাইডলাইনের টিভি রিপ্লে দেখতে বলা হয়। টিভি রিপ্লে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।


এই পেনাল্টির সমালোচনা করেছেন সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি ন্যাভিল। তিনি বলেন, ‘একজন (সাবেক) ডিফেন্ডার হিসেবে আমি মনে করি, এটি একেবারেই লজ্জাজনক সিদ্ধান্ত।… সে (ডুমফ্রিস) স্বাভাবিকভাবেই শটটি প্রতিহত করতে গেছে। আমার দৃষ্টিতে এটি কোনো শাস্তি নয়। এটি পেনাল্টির ধারেকাছেও নেই। আমাকে বলতেই হচ্ছে, ইংল্যান্ডের অনেক খেলোয়াড়ও এটি (পেনাল্টি) হয়তো চাননি।’

 
বিতর্কিত সেই পেনাল্টি নিয়ে কথা বলেছেন হ্যারি কেইন। ব্রিটিশ টেলিভিশন আইটিভিকে তিনি বলেন, ‘আমার পা ঝুলে ছিল, অবশ্যই সে আমাকে ধরেছে। মাঝেমধ্যে আপনি এগুলো পাবেন, মাঝেমধ্যে পাবেন না। সুযোগ পেয়ে অবদান রাখতে পেরে ও বল জালে জড়াতে পেরে আমি খুশি। আসলেই চমৎকার এক অনুভূতি।’

 

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত