আপডেট :

        আজুসায় দাবানল, ২৫ একর এলাকায় আগুন; বন্ধ হাইওয়ে ৩৯

        ২ বছরের শিশুপুত্রকে হত্যার অভিযোগে মায়ের বিরুদ্ধে হত্যা মামলা

        মৃত সিনেটর লিন্ডসি গ্রাহামের স্থলাভিষিক্ত হলেন তার বোন ডারলাইন গ্রাহাম নরডোন

        মেইনে আইসিই অভিযানে গুলিতে নিহত কলম্বিয়ার নাগরিক, তদন্ত শুরু

        হরমুজ প্রণালিতে দুই ট্যাংকারে হামলার অভিযোগ আমিরাতের, ইরানে নতুন করে মার্কিন হামলা

        মার্কিন আদালতে বাতিল ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের সমঝোতা

        নবজাতকের সঙ্গে দেখা আর হলো না, সড়ক দুর্ঘটনায় নিহত বাবা

        ‘জুরাসিক পার্ক’খ্যাত অভিনেতা স্যাম নিল আর নেই

        লস এঞ্জেলেসে ডাকাতির চেষ্টায় গুলিতে নিহত ফিটনেস ইনফ্লুয়েন্সার

        চরম গরমে সতর্কবার্তা, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ১১০ ডিগ্রির পূর্বাভাস

        ইয়েলোস্টোন পার্কে বাইসনের হামলায় বৃদ্ধ আহত, আকাশে ছিটকে পড়ার ভিডিও ভাইরাল

        হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা: নতুন করে যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা

        এয়ার ফোর্স ওয়ান নিয়ে প্রতিবেদন, নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব ট্রাম্প প্রশাসনের

        লস এঞ্জেলেসে পানির প্রধান পাইপ ফেটে সড়ক প্লাবিত, যান চলাচল বন্ধ

        যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিস সংক্রমণ বাড়ছে, ৩২ অঙ্গরাজ্যে প্রায় ৩ হাজার আক্রান্ত

        হরমুজ প্রণালি বন্ধের পর নতুন করে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে

        ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র মার্কিন সিনেটর লিন্ডসি গ্রাহাম মারা গেছেন

        ক্যালিফোর্নিয়ায় নতুন বিল: ভালো ড্রাইভিংয়ের বিনিময়ে কমতে পারে গাড়ির বিমার প্রিমিয়াম

        লস এঞ্জেলেসে নিয়ন্ত্রণের বাইরে সামিট দাবানল, জরুরি উচ্ছেদ আদেশ

        লস এঞ্জেলেসে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, আশঙ্কাজনক অবস্থায় শিশু

কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার একাদশ যেমন হতে পারে

কোপা আমেরিকা ফাইনালে আর্জেন্টিনার একাদশ যেমন হতে পারে

ছবিঃ এলএবাংলাটাইমস

কোপা আমেরিকা, বিশ্বকাপ, কোপা আমেরিকা—লাতিন আমেরিকার প্রথম দল হিসেবে টানা তিনটি বড় শিরোপা জয়ের কীর্তি গড়া থেকে মাত্র এক ধাপ দূরে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী সোমবার সকালে কলম্বিয়ার বিপক্ষে কোপার ফাইনালে এ লক্ষ্যেই খেলতে নামবে আলবিসেলেস্তেরা।

ফাইনাল হবে লিওনেল মেসির বর্তমান ঠিকানাতেই। যে শহরের ক্লাবে তিনি খেলেন, সেই মায়ামির হার্ড রক স্টেডিয়ামে। তবে সোমবার ৭৫ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়ামে মেসির চেয়ে আনহেল দি মারিয়ার ওপরই ফুটবলপ্রেমীদের বেশি নজর থাকার কথা। আর্জেন্টিনার জার্সিতে কোপার ফাইনালই হতে যাচ্ছে দি মারিয়ার শেষ ম্যাচ। তাঁর বিদায়টা নিশ্চয় শিরোপা জিতে রাঙাতে চাইবেন সতীর্থরা।

শ্রেষ্ঠত্বের লড়াই সামনে রেখে কোচ লিওনেল স্কালোনি এরই মধ্যে একাদশও সাজিয়ে ফেলেছেন। আর্জেন্টিনার শীর্ষ সংবাদমাধ্যম ওলে জানিয়েছে, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে স্কালোনির দল। মানে, গত বুধবার ইস্ট রাদাফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে সেমিফাইনালে শুরু থেকে যে ১১ জন খেলেছেন, তাঁরা ফাইনালেও খেলবেন।

শক্তি–সামর্থ্যে এগিয়ে থাকলেও কলম্বিয়াকে বেশ সমীহ করেই চলতে হচ্ছে আর্জেন্টিনাকে। দলটি টানা ২৮ ম্যাচ ধরে অপরাজিত। কলম্বিয়ার কোচ নেস্তর লরেনৎসো আবার আর্জেন্টাইন। একসময় স্কালোনিকে কোচিংও করিয়েছেন তিনি। 

বিদায়ী ম্যাচে প্রত্যাশিতভাবেই শুরু থেকে খেলবেন দি মারিয়া। আক্রমণভাগে তাঁর সঙ্গী হবেন অধিনায়ক মেসি ও তরুণ হুলিয়ান আলভারেজ। আলভারেজকে জায়গা দিতে ফাইনালেও বসে থাকতে হবে আসরের সর্বোচ্চ গোলদাতা (৪টি) লাওতারো মার্তিনেজকে।

আর্জেন্টিনার মাঝমাঠে তিনজন অনেকটা ‘অটোমেটিক চয়েস’ হয়ে গেছেন। টুর্নামেন্টজুড়ে দারুণ পারফর্ম করা তিন মিডফিল্ডার রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ফাইনালেও দলকে ভরসা জোগাবেন।

রক্ষণভাগ সামলানোর গুরুদায়িত্ব থাকছে গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ ও নিকোলাস তালিয়াফিকোর ওপর। তবে সেমিফাইনালে মন্তিয়েল চোট পাওয়ায় ফাইনালে তাঁর খেলা নিয়ে কিছুটা শঙ্কা আছে।

আর্জেন্টিনা দলে চোট সমস্যা ছিল আরেকজনের। লেফট ব্যাক মার্কোস আকুনিয়া গ্রুপ পর্বে চিলির বিপক্ষে ম্যাচের পর পায়ের মাংসপেশিতে টান লাগায় আর খেলতে পারেননি। তবে আর্জেন্টিনার জন্য সুখবর, ফাইনালের আগে পুরোপুরি সেরে উঠেছেন আকুনিয়া। প্রয়োজন পড়লে স্কালোনি খেলাতে পারেন তাঁকেও।

একাদশের শেষজন কে, সেটা না বললেও চলত। গোলবারের নিচে বিশ্বস্ত দুটি হাত বাড়িয়ে দাঁড়াবেন এমিলিয়ানো মার্তিনেজ।

শেষ পর্যন্ত আর্জেন্টিনা যদি সেমিফাইনালের একাদশ নিয়ে ফাইনালেও নামে, তাহলে স্কালোনির কোচিং অধ্যায়ে টানা ২ ম্যাচ অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার তৃতীয় ঘটনা হবে এটি। সর্বশেষ এমনটা দেখা গেছে ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পরেই পানামার বিপক্ষে প্রীতি ম্যাচে। প্রথমবার স্কালোনি টানা ২ ম্যাচে একই একাদশ খেলিয়েছেন ২০২১ কোপা আমেরিকায়।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত