আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

মুশফিককে নিয়ে পান্ডের কুৎসিত মন্তব্য!

মুশফিককে নিয়ে পান্ডের কুৎসিত মন্তব্য!

বাংলাদেশ দলের অন্যতম সেরা ক্ল্যাসিক ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে নিয়ে হার্দিক পান্ডে বলেছেন, ‘যখন সে দুটি চার মেরে উল্লাস করছিল, আমি বলেছিলাম ম্যাচ এখনো শেষ হয়নি। শেষ পর্যন্ত মাখিয়ে ফেলতে পারো!’

পান্ডে মূলত বেঙ্গালুরুতে সেই এক রানের জয় নিয়ে মন্তব্য করতে যেয়ে মুশফিককে খোঁচা মেরেছেন। শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১১। শেষ ওভার করতে আসা পান্ডের প্রথম বলে রিয়াদ সিঙ্গেল নেন। মুশফিক পরপর দুটি চার মেরে খেলা জমিয়ে দেন। কিন্তু পরের বলে বড় শট খেলতে যেয়ে ধরা পড়েন। রিয়াদও একইভাবে সাজঘরে ফেরেন। শেষ পর্যন্ত এক রান নিয়ে ড্র করতেও ব্যর্থ হন মুস্তাফিজ-শুভাগত হোম।

শেষ বলে এক রান ঠেকাতে ধোনির সঙ্গে দীর্ঘ পরিকল্পনা করেন পান্ডে। দুজনে সিদ্ধান্ত নেন, আর যাই হোক ইয়র্কার দেয়া যাবে না।

‘জানতাম আমাকে ছয় মারার ক্ষমতা মুশফিকের নেই। বড় জোর চার মারতে পারে। যেটা মেরেছিল।’ স্পোর্টসখেদা নামক একটি ওয়েবসাইটের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন হার্দিক পান্ডে।

‘জয়ের জন্য তখনো তাদের ২ রান দরকার ছিল। রহিম এবং রিয়াদ দুজনেই বড় শট খেলতে যেয়ে আউট হয়।’

‘ওখানেই বাংলাদেশি ক্রিকেটারদের অনভিজ্ঞতা ফুটে ওঠে। বিচারবুদ্ধিসম্পন্ন যে কোনো ক্রিকেটার এই ম্যাচ জিতে নিতে পারত। কিন্তু জয়ের মুখ থেকে তারা ছিটকে যায়।’

শেয়ার করুন

পাঠকের মতামত