আপডেট :

        রেকর্ড ১.২৫ ট্রিলিয়ন ডলার ক্রেডিট কার্ড ঋণে জর্জরিত মার্কিনরা, বাড়ছে বকেয়া বিল

        ইউসিএলএ ক্যাম্পাসে ছাত্রীদের ওপর ধারাবাহিক হামলা, সন্দেহভাজন গ্রেপ্তার

        ইরান ইস্যুতে ট্রাম্পের বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অনিশ্চয়তায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ

        কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ মার্কিন আদালতের

        ভার্জিনিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৫, আহত অর্ধশতাধিক; চালকের পরিচয় প্রকাশ

        স্বাধীনতার ২৫০ বছর উদযাপনের মেলা থেকে সরে দাঁড়ালেন একাধিক শিল্পী

        ট্রাম্পের তহবিলে ক্যালিফোর্নিয়ার ১০০% করের হুমকি

        কোভিড ত্রাণ ঋণ জালিয়াতিতে ৪০ লাখ ডলারের বেশি আত্মসাৎ, কারাদণ্ড

        রিভারসাইড কাউন্টিতে স্কাইডাইভিং দুর্ঘটনায় নিহত ১, আহত ১

        যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি খুব কাছাকাছি, তবে এখনো চূড়ান্ত নয়: জেডি ভ্যান্স

        নিউইয়র্কে ইরানি ভিন্নমতাবলম্বীকে হত্যাচেষ্টার মামলায় মার্কিন নাগরিকের ১০ বছরের সাজা

        ট্রাম্পের ছবি দিয়ে ২৫০ ডলারের নতুন নোট আনার প্রস্তুতি

        বিশ্বকাপ ঘিরে বড় নিরাপত্তা প্রস্তুতিতে লস এঞ্জেলেস পুলিশ

        ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক ট্যাংক আতঙ্ক কাটল, প্রত্যাহার সব সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে কাগজ কারখানায় ভয়াবহ রাসায়নিক বিস্ফোরণ, নিহত ১

        ফেডারেল কর্মীদের এনডিএ সই করাতে চায় ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রের ২৫০ বছর উদযাপনে হোয়াইট হাউসে ইউএফসি খাঁচা নির্মাণ

        খালি হাতে সাপ ধরলেন রবার্ট এফ কেনেডি জুনিয়র, ভাইরাল ভিডিও

        ইরানে আবারও মার্কিন হামলা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও নৌকা লক্ষ্যবস্তু

        মালদ্বীপে গুহায় ডাইভিং দুর্ঘটনায় নিহত ৪ ইতালিয়ানের মরদেহ দেশে ফেরত

একটি শিরোপার জন্য কত হাহাকার, কত অপেক্ষা

একটি শিরোপার জন্য কত হাহাকার, কত অপেক্ষা

একটি শিরোপার জন্য কত হাহাকার। কত অপেক্ষা। ফাইনালের পর ফাইনাল যায়, তবু শিরোপা খরা কাটে না আর্জেন্টিনার। হতাশার একই গল্প লিখে চলেন লিওনেল মেসি। অবশেষে ২০২১ সালে এসে ব্যর্থতার বৃত্ত ভাঙে। কে জানতো সাফল্যের সেই শুরুটা এমন মধুর এক অধ্যায়ের রচনা করতে যাচ্ছে! কে জানতো বারবার ধাক্কা খাওয়া আর্জেন্টিনা ভিজতে যাচ্ছে শিরোপার বৃষ্টিতে!


২০২১ সালের কোপা আমেরিকা জিতে যে স্বপ্নযাত্রা শুরু হয়েছিল আর্জেন্টিনার, সেটি এখনও চলমান। স্বপ্নের পথচলা তাদের এমন এক জায়গায় নিয়ে গেল, যেখানে যেতে পেরেছে কেবল স্পেন। ইউরো, বিশ্বকাপ ও ইউরো- টানা তিনটি বৈশ্বিক প্রতিযোগিতার শিরোপা জিতে বিরল কীর্তি গড়েছিলেন জাভি-আন্দ্রেস ইনিয়েস্তারা। মেসির আর্জেন্টিনা ছুঁয়ে ফেলল স্পেনের এই রেকর্ড। ইতিহাসের দ্বিতীয় দল হিসেবে টানা তিনটি বৈশ্বিক শিরোপা ঘরে তুললো আলবিসেলেস্তেরা।


কোপা আমেরিকা জেতার পর ২০২২ সালে আর্জেন্টিনা দেশে ফেরায় বিশ্বকাপ। আর এবার যুক্তরাষ্ট্রের কোপা আমেরিকা দিয়ে ‘হ্যাট্রটিক’ শিরোপা জিতলো তারা। যে দেশটি ২৮ বছর পর জিতেছিল প্রথম কোনও শিরোপা। সেই দেশটি তিন বছরের মধ্যে জিতলো চার ফাইনাল। কোপা আমেরিকা, বিশ্বকাপ ও কোপা আমেরিকা- এই তিন শিরোপার মাঝে ঘরে তুলেছিল ‘ফিনালিসিমা’। ইউরোপ চ্যাম্পিয়ন ও লাতিন আমেরিকা চ্যাম্পিয়নের মধ্যে ম্যাচটি হয়েছিল ২০২২ সালে।


আর্জেন্টিনায় তারকা খেলোয়াড়ের অভাব ছিল না। মেসির কথাই ধরা যাক। আর্জেন্টিনার জার্সিতে ২০০৬ সালের বিশ্বকাপ খেলেছেন তিনি। ২০১০ সালের বিশ্বকাপে গিয়েছিলেন দলের সেরা খেলোয়াড় হিসেবে। কিন্তু ফিরতে হয়েছিল খালি হাতে। সম্ভাব্য সেরা সুযোগ হিসেবে ধরা হয়েছিল ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপ। ফাইনালে উঠে শিরোপা খরা কাটানোর ইঙ্গিতও দিয়েছিল। যদিও জার্মানির কাছে হেরে পুড়তে হয়েছিল যন্ত্রণার আগুনে।

শুধু বিশ্বকাপ নয়, মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়েও ভাগ্য ফিরছিল না তাদের। ২০১৫ ও ২০১৬- টানা দুই বছর কোপা আমেরিকার ফাইনালে উঠলেও হারতে হয় চিলির কাছে। সেই দুঃখে অবসর পর্যন্ত নিয়েছিলেন মেসি! হতাশা কাটিয়ে আবার জাতীয় দলে তিনি ফিরলেও আর্জেন্টিনায় সাফল্য ফিরছিল না। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে ভরাডুবি সমর্থকদের আশা একরকম শেষই করে দেয়।


তবে আশা হারাননি মেসিরা। ২০২১ সালে ব্রাজিলের কোপা আমেরিকায় অতীতের দায় শোধ করে আর্জেন্টিনা। ব্রাজিলকে হারিয়েই করেছিল শিরোপা উদযাপন। সেই শুরু, এরপর থেকে শুধুই সাফল্যের গল্প। আর্জেন্টিনার টুর্নামেন্টে নামা মানেই হয়ে দাঁড়িয়েছে ‘চ্যাম্পিয়ন’।

কোচ লিওনেল স্কলানি এই দলটাকে একসুতোয় বাঁধতে পেরেছেন দারুণভাবে। প্রতিভা সবসময়ই ছিল আর্জেন্টিনায়। অভাব ছিল সমন্বয়ের। সেই কাজটা নিখুঁতভাবে করে যাচ্ছেন স্কলানি। তার অধীনে ৬ বছরে চারটি ট্রফি জিতল আর্জেন্টিনা। আরও স্পষ্ট করে বললে চার বছরে জিতল চারটি শিরোপা। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা ও বিশ্বকাপ এবং ২০২৪ সালে টানা দ্বিতীয় কোপা আমেরিকা।


এবারের আসরে ফেভারিট ধরা হয়েছিল আর্জেন্টিনাকে। তবে তাদের পারফরম্যান্সে ধার কমেছে। গ্রুপ পর্বে সেরকম কঠিন প্রতিপক্ষ ছিল না, এরপরও খেলায় খুব একটা ছন্দ ছিল না। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে জিততে হয় টাইব্রেকারে। সেমিফাইনালে কানাডাকে সহজে হারিয়ে ওঠে ফাইনালে। এই মঞ্চই ছিল মেসিদের জন্য কঠিন পরীক্ষার। কারণ প্রতিপক্ষ কলম্বিযা দারুণ ফুটবল খেলে নিশ্চিত করেছে ফাইনাল।

টুর্নামেন্টের অন্যতম ফেভারিট ব্রাজিলের সঙ্গে গ্রুপ পর্বে ১-১ গোলে ড্র করেছিল কলম্বিয়া। সেমিফাইনালে দ্বিতীয়ার্ধের পুরোটা সময় ১০ জন নিয়ে খেলেও হারিয়ে দেয় উরুগুয়েকে। সেকারণেই কিনা লাতিন ফুটবলের ক্রীড়া সাংবাদিকদের বিচারে মায়ামির ফাইনালে এগিয়ে ছিল কলম্বিয়া।


এই ম্যাচেই আবার আনহেল দি মারিয়া শেষবার নেমেছিলেন আর্জেন্টিনার জার্সিতে। তাকে শিরোপা উপহার দিয়ে বিদায় দিতে চেয়েছিলেন মেসিরা। কিন্তু কলম্বিয়ার প্রেসিং ও শারীরিক শক্তির ফুটবলের কাছে বারবার পরাস্ত হচ্ছিল আর্জেন্টিনা। এর মধ্যে চোট পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ ছাড়তে বাধ্য হন মেসি। ফাইনাল মঞ্চে দলের জন্য কিছু করতে না পারার যন্ত্রণায় কান্নায় ভেঙে পড়েন সাতবারের ব্যালন ডি’অর জয়ী।

তবে তার কান্না স্থায়ী হতে দেননি লাউতারো মার্তিনেস। মেসি না পারলেও এই ফরোয়ার্ডের গোলে দি মারিয়াকে ট্রফি উপহার দিতে পেরেছে আর্জেন্টিনা। অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচের ১১৭ মিনিটে চমৎকার এক গোল করে আর্জেন্টিনাকে কোপার টানা দ্বিতীয় শিরোপার স্বাদ দেন ইন্টার মিলান তারকা।


তাতে আরেকবার শিরোপা উৎসবে মাতোয়ারা আর্জেন্টিনা। ২০২১ সালে মারাকানায় ব্রাজিলকে হারিয়ে যে আনন্দযাত্রা শুরু হয়েছিল, তা এখনও চলছে। অপ্রতিরোধ্য হয়ে ওঠা আর্জেন্টিনা থামছে না। তাদের থামানো যাচ্ছে না!

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত