আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

‘পরশপাথর’ আলভারেজে আর্জেন্টিনার সোনালি স্বপ্ন

‘পরশপাথর’ আলভারেজে আর্জেন্টিনার সোনালি স্বপ্ন

ছবি: এলএবাংলাটাইমস

হুলিয়ান আলভারেজের প্রতিভা নিয়ে কারও মনে সন্দেহ থাকার কথা নয়। কিন্তু আলভারেজ তো শুধু প্রতিভাবান নন, সৌভাগ্যের পরশপাথরও! ফুটবল ক্যারিয়ারে যাঁদের অপ্রাপ্তির শেষ নেই, যাঁদের শিরোপা–খরা কিছুতেই ঘুচছে না, তাঁরা ম্যানচেস্টার সিটির এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে কপাল ঘষতে পারেন।

বয়স মাত্র ২৪। আলভারেজ এরই মধ্যে জিতে ফেলেছেন বিশ্বের সব প্রধান ফুটবল প্রতিযোগিতার শিরোপা। এবার তাঁর সামনে আর্জেন্টিনার হয়ে অলিম্পিকে সোনার পদক জয়ের সুযোগ।

অথচ কত রথী–মহারথীকে অপূর্ণতা নিয়েই খেলোয়াড়ি জীবনকে বিদায় জানাতে হয়েছে। যাঁরা সব জিততে পেরেছেন, তাঁদেরকেও অপেক্ষা করতে হয়েছে ক্যারিয়ারের সায়াহ্ন পর্যন্ত। আলভারেজের আদর্শ লিওনেল মেসিকেই দেখুন না। কাতার বিশ্বকাপ জিতে যখন বর্ণাঢ্য ক্যারিয়ারটাকে পূর্ণতা দিলেন, তখন তাঁর বয়স ৩৫ বছর ১৭৭ দিন।

প্যারিস অলিম্পিক ফুটবলে সোনা জিততে আর্জেন্টিনাকে পেরোতে হবে আরও চার ধাপ। ‘বি’ গ্রুপের ম্যাচে মরক্কোর কাছে নাটকীয়ভাবে ২–১ গোলে হেরে আসর শুরু করা আর্জেন্টিনা সর্বশেষ ম্যাচে ইরাককে ৩–১ ব্যবধানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে।

এই গ্রুপের পয়েন্ট তালিকাও বেশ রোমাঞ্চ ছড়াচ্ছে। একটি করে জয় ও হারে চার দলেরই পয়েন্ট সমান ৩ করে। তবে গোলপার্থক্যে এগিয়ে থাকায় আর্জেন্টিনা আছে শীর্ষে।

ইউক্রেনের বিপক্ষে আজ রাতে হাভিয়ের মাচেরানোর দলকে তাই ড্র করলেই চলবে। এরপর তাদের তিনটি বড় পরীক্ষা—কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।

কাজটা খুব কঠিন হলেও আর্জেন্টিনা ১৬ বছর পর অলিম্পিক ফুটবলে ‘সোনালি স্বপ্ন’ দেখতে পারে আলভারেজের কারণেই। শীর্ষ পর্যায়ের ফুটবলে এখন পর্যন্ত যে টুর্নামেন্টে আলভারেজের অভিষেক হয়েছে, এর বেশির ভাগেই তাঁর দল চ্যাম্পিয়ন হয়েছে। অলিম্পিকেও তিনি প্রথমবারের মতো খেলছেন। এবারও তাঁকে সৌভাগ্যের দূত ভাবাই যায়।

স্বদেশি ক্লাব রিভার প্লেটের হয়ে ২০১৮ সালে শীর্ষ পর্যায়ের ফুটবলে অভিষেক হয় আলভারেজের। সে বছরই দলটির হয়ে জেতেন দক্ষিণ আমেরিকান ক্লাব ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা কোপা লিবের্তাদোরেস। তখন থেকে এখন পর্যন্ত প্রতিবছরই কোনো না কোনো ট্রফি জিতেছেন আলভারেজ।

প্যারিস অলিম্পিকে খেলতে যাওয়ার কদিন আগেই আর্জেন্টিনার হয়ে দ্বিতীয়বার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছেন। তাঁর অর্জনগুলো ডাগআউটে বসে বেঞ্চ গরম করতে করতে আসেনি। যখনই সুযোগ পেয়েছেন, দুহাত ভরে লুফে নিয়েছেন। ট্রফি জয়ের পথে বেশ কয়েকটি বড় ম্যাচে গোল করে অথবা সতীর্থদের দিয়ে করিয়ে অবদান রেখেছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত