আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

স্বপ্ন পূরণের পর মৃত বাবাকে সোনার পদক উৎসর্গ আলফ্রেডের

স্বপ্ন পূরণের পর মৃত বাবাকে সোনার পদক উৎসর্গ আলফ্রেডের

ছবি: এলএবাংলাটাইমস

শা’কারি রিচার্ডসন, নাকি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস, এবারের অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টের সোনার পদক উঠবে কার গলায়—প্রশ্নটা ছিল এ রকমই। ফ্রেজার-প্রাইস সেমিফাইনালে দৌড়াননি, তাই ফেবারিটের তকমাটা ছিল রিচার্ডসনের পিঠেই।

কিন্তু সবাইকে অবাক করে যুক্তরাষ্ট্রের স্প্রিন্টার রিচার্ডসনকে পেছনে ফেলে মেয়েদের ১০০ মিটারের সোনার পদক গলায় ঝুলিয়েছেন সেন্ট লুসিয়ার মেয়ে জুলিয়েন আলফ্রেড।

স্তাদ দু ফ্রান্সে বৃষ্টিভেজা ১০০ মিটার স্প্রিন্টে সবাইকে ১০.৭২ সেকেন্ড সময় নিয়ে অলিম্পিকের দ্রুততম মানবী হয়েছেন আলফ্রেড। অলিম্পিক ইতিহাসে সেন্ট লুসিয়ার এটাই প্রথম পদক। ১০.৮৭ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন যুক্তরাষ্ট্রের শা’কারি রিচার্ডসন। ১০.৯২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন আরেক মার্কিন স্প্রিন্টার মেলিসা জেফারসন।

সেন্ট লুসিয়াকে প্রথম সোনার পদক এনে দেওয়ার পর হুংকারে উদ্‌যাপন করেন আলফ্রেড। এরপর ফেলেন চোখের জল। তাঁর চোখের জলটা যে ১১ বছর আগে পৃথিবীর মায়া কাটিয়ে না–ফেরার দেশে পাড়ি জমানো বাবার জন্য, সেটা বলেছেন পরে। সোনার পদকটি তিনি মৃত বাবাকেই উৎসর্গ করেছেন, ‘এটা মূলত ঈশ্বর, আমার কোচ এবং সর্বশেষ আমার বাবার জন্য। যিনি বিশ্বাস করতেন, আমি পারব।’

আলফ্রেড এরপর যোগ করেন, ‘তিনি (বাবা) ২০১৩ সালে চলে গেছেন এবং তিনি আমাকে আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় মঞ্চে দেখতে পারবেন না। কিন্তু তিনি সব সময়ই তাঁর মেয়ের অলিম্পিয়ান হওয়ার জন্য অহংকার বোধ করবেন।’

এমন সাফল্যের পেছনে যে নিজের দৃঢ় প্রতিজ্ঞার অবদানই বেশি ছিল, সেটাও জানালেন আলফ্রেড, ‘আমি জেগে উঠেছি এবং লিখে রেখেছি, “জুলিয়েন আলফ্রেড, অলিম্পিক চ্যাম্পিয়ন।” তাই আমি মনে করি, নিজের প্রতি বিশ্বাস রাখাটা গুরুত্বপূর্ণ ছিল।’

অনেকের কাছেই ১০০ মিটার স্প্রিন্টে আলফ্রেডের অলিম্পিক সোনা জয় বিস্ময়ের। নেটফ্লিক্সের তথ্যচিত্র ‘স্প্রিন্ট’-এ তাঁর উপস্থিতি নেই। গতকালের আগে পর্যন্ত তাঁকে নিয়ে মাতামাতি ছিল না সামাজিক যোগাযোগমাধ্যমেও। তবে এই সাফল্যের পথরেখা আলফ্রেড তৈরি করেছেন পরিকল্পনা করেই।

ইউনিভার্সিটি অব টেক্সাসে পড়ার সময় থেকেই নিজেকে তৈরি করতে থাকেন আলফ্রেড। টেক্সাসে তিনি ট্র্যাক অ্যান্ড ফিল্ডে বাওয়ারম্যান ট্রফি জিতেছেন, যেটা কিনা কলেজ ফুটবলের মর্যাদাপূর্ণ হেইসম্যান ট্রফির তুল্য। টেক্সাসে পড়ার সময় বেশ কিছু কলেজিয়েট রেকর্ড গড়েন আলফ্রেড, সেখানে তাঁর শেষ বছরে পাঁচটি এনসিএএ (ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন) শিরোপা জেতেন।

ইউনিভার্সিটি অব টেক্সাস থেকে গত বছর গ্র্যাজুয়েশন সম্পন্ন করার পরপরই তিনি স্পনসর হিসেবে পিউমাকে পাশে পান। গত বছর তিনি বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে হয়েছেন পঞ্চম আর এ বছর ইনডোর চ্যাম্পিয়নশিপের ৬০ মিটারে জিতেছেন সোনার পদক। এরই ধারাবাহিকতায় এল অলিম্পিকের সোনা।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত