আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

আইপিএলের ‘সেরা বোলার’ মুস্তাফিজ

আইপিএলের ‘সেরা বোলার’ মুস্তাফিজ

বাংলাদেশের জার্সি গায়ে দুর্দান্ত পারফরমেন্সের কারনেই গত এক বছরে বিশ্ব ক্রিকেটে সুনাম কুড়িয়েছেন ভুড়ি-ভুড়ি। আর এখন বাংলাদেশের জার্সি ছাড়াই ক্রিকেট আঙ্গিনায় সুনাম কুড়াচ্ছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) বল হাতে নিজের উজ্জলতা ছড়াচ্ছেন মুস্তাফিজ। তার উজ্জল পারফরমেন্সে মুগ্ধ হচ্ছেন সাবেক খেলোয়াড়রা। এবার মুস্তাফিজের প্রশংসা করলেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ম্যাথু হেইডেন।

তিনি বলেন, ‘আইপিএলের সেরা বোলার মুস্তাফিজুর।’

আন্তর্জাতিক অঙ্গনে গত এক বছরে তিন ফরম্যাট মিলিয়ে ২৪ ম্যাচের ২৪ ইনিংসে ৫২ উইকেট নিয়েছেন মুস্তাফিজ। ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিজের আসল জাত চিনিয়েছেন তিনি। মূলত তার অসাধারন বোলিং নৈপুন্যেই ঐ সিরিজে ভারতকে ২-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। এরপর থেকে বিশ্ব জুড়ে চলে মুস্তাফিজ বন্দনা।

মুস্তাফিজের দুর্দান্ত পারফরমেন্সে আইপিএলের দল সানরাইজ হায়দ্রাবাদ কিনে নেয় তাকে। এখানে এসেও বল হাতে অদম্য মুস্তাফিজ। তিন ম্যাচে এখন পর্যন্ত ৪ উইকেট নিয়েছেন তিনি। ৩ ম্যাচে ১২ ওভার বল করে ৮৭ রান দিয়েছেন এই বাঁ-হাতি পেসার। তবে ম্যাচে যেভাবে নিজের ডেলিভারিগুলোতে বৈচিত্র্যতা দেখাচ্ছেন মুস্তাফিজ, তাতে অবাকই হচ্ছেন সাবেক খেলোয়াড়রা।

নিজের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের আন্দ্রে রাসেলকে যে ডেলিভারিতে বোল্ড করেছেন, তা এবারের আইপিএল শেষে সেরা বল ও ইয়র্কার হলে অবাক হবার কিছু থাকবে না। কারণ এমন ডেলিভারি মুস্তাফিজের পক্ষে অসম্ভব কিছু না। তাই মুস্তাফিজকে প্রশংসা না করে থাকতে পারলেন না হেইডেন।

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ চলাকালীন ধারাভাষ্য দেয়ার সময় হেইডেন বলেন, ‘আমার মতে এবারের আইপিএলে সেরা বোলার হলো মুস্তাফিজ ও জাসপ্রিত বুমরাহ। দু’জনই দুর্দান্ত বোলার। তবে বুমরাহ’র চেয়ে মুস্তাফিজকে আমি কিছুটা এগিয়ে রাখবো। টুর্নামেন্টের বাকী ম্যাচগুলোতে আরো ভালো পারফর্ম করবে মুস্তাফিজ ও বুমরাহ।’

গত এশিয়া কাপ থেকে মুস্তাফিজের মজেছেন হেইডেন। এমনটা স্বীকার করলেন তিনি, ‘গত এশিয়া কাপে তার বোলিং দেখেছি আমি। দুর্দান্ত বোলিং করেছে সে। নিষ্প্রাণ উইকেট থেকে কীভাবে ব্যাটসম্যানদের কুপোকাত করতে হয়, তা বেশ ভালোই জানে সে। তার ক্রিকেট মস্তিস্ক দুর্দান্ত। ২০ বছর বয়সী পেসারের জন্য এটি অসাধারন ব্যাপার।’

শেয়ার করুন

পাঠকের মতামত