আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

৩৪ শটের টাইব্রেকারে শেষ হাসি আয়াক্সের

৩৪ শটের টাইব্রেকারে শেষ হাসি আয়াক্সের

ছবিঃ এলএবাংলাটাইমস

প্রতিবার দুই দলের একজন করে খেলোয়াড় পেনাল্টি শট নিতে যাচ্ছেন। একজন গোল করলে অপরজনও গোল করেন। একজন মিস করলে আরেকজনেরও তাই হয়।

এই করে করে চলল পেনাল্টি শটের ‘ম্যারাথন’। টানা ৩৪ শটের এই দীর্ঘ টাইব্রেকারে শেষ পর্যন্ত হেসেছে নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্স। লম্বা সময় লড়াইয়ের দম রেখেও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গ্রিসের ক্লাব পানাথিনাইকোসকে। এর মধ্যেই অবশ্য ইউরোপীয় ফুটবলে দীর্ঘ পেনাল্টি শুটের তালিকায় নাম লিখিয়ে নিয়েছে দুই দল।

আয়াক্স–পানাথিনাইকোসের ম্যাচটি ছিল ইউরোপা লিগের তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডের। এখানকার জয়ী দলের জায়গা হয় প্লে–অফে, সেখান থেকে টুর্নামেন্টের মূল পর্বে। গত সপ্তাহে এথেন্সে অনুষ্ঠিত প্রথম লেগের খেলায় আয়াক্স জিতেছিল ১–০ ব্যবধানে। তবে কাল রাতে আমস্টারডামে নিজেদের মাঠে একই ব্যবধানে তারা হেরে যায়। দুই লেগ মিলিয়ে ১–১ সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

নিয়মানুযায়ী প্রথমে দুই দলের জন্যই বরাদ্দ ছিল পাঁচটি করে শট। এখানে পানাথিনাইকোস প্রথম শট এবং আয়াক্স পঞ্চম শট মিস করলে সমতা দাঁড়ায় ৪–৪। এরপর শুরু হয় সাডেন ডেথ। একটি করে শট, যে দল এগিয়ে থাকবে তারাই জয়ী।

কিন্তু ইয়োহান ক্রুইফ অ্যারেনায় খেলা জমে ওঠে এখানেই। পানাথিনাইকোসের খেলোয়াড় বল জালে পাঠালে আয়াক্সের খেলোয়াড়ও জালে পাঠান। পানাথিনাইকোস মিস করলে আয়াক্সও মিস করে। এভাবে ষষ্ঠ, সপ্তম, অষ্টম করে টাইব্রেকার গড়ায় ১৭তম রাউন্ড পর্যন্ত। শেষ পর্যন্ত পানাথিনাইকোসের টনি ভিলহেনা শট মিস করলেও আয়াক্সের হয়ে বল জালে জড়ান অ্যান্টন গায়েই। প্রায় ২৫ মিনিট স্থায়ী টাইব্রেকার বা পেনাল্টি শুটআউটে আয়াক্স ম্যাচ জেতে ১৩–১২ গোলে।

ফুটবলের তথ্য–উপাত্ত নিয়ে কাজ করা প্রতিষ্ঠান অপটা বলছে, ইউরোপিয়ান প্রতিযোগিতার ইতিহাসে এটি পেনাল্টি শুটআউটে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। এর আগে ২০২৩ সালের জুলাইয়ে ইউরোপা লিগের প্রথম কোয়ালিফাইং রাউন্ডে মাল্টার ক্লাব জিরা ইউনাইনেড নর্দান আয়ারল্যান্ডের গ্লেনটোরানকে হারিয়েছিল ১৪–১৩ গোলে।

চারবারের চ্যাম্পিয়নস লিগজয়ী আয়াক্স গত বছর প্লে–অফ পর্বে জিতে ইউরোপা লিগের গ্রুপ পর্বে জায়গা করে, যদিও এরপর আর এগোতে পারেনি। এবার প্লে–অফে জায়গা করতে গিয়েই কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হয়েছে পানাথিনাইকোসের সামনে। ৩৪ পেনাল্টি শটের ম্যাচে আয়াক্সের জয়ের নায়ক গোলকিপার রেমকো পাসভির। ৪০ বছর বয়সী এই গোলকিপার ৫টি সেভের পাশাপাশি ১টি শটে গোল আদায় করেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত