আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

বিদেশি ফুটবলার ছাড়াই খেলবে আবাহনী

বিদেশি ফুটবলার ছাড়াই খেলবে আবাহনী

প্রিমিয়ার ফুটবল লিগে আবাহনীর ঘরে বিদেশি কোচ আসার কথা ছিল। সেটি হচ্ছে না, আগেই জানিয়েছিল আবাহনী। এবার আনুষ্ঠানিকভাবে আবাহনী জানিয়ে দিয়েছে বিদেশি কোচ এবং বিদেশি ফুটবলার ছাড়াই লিগে খেলবে আবাহনী। গতকাল আবাহনী তাদের দেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। গতকাল ছিল খেলোয়াড় দলবদলের শেষ দিন। 


ফিফার অনুমতি নিয়ে তিন দিন বাড়ানো হয়েছিল। গতকাল মোহামেডানসহ অন্যান্য দলও খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়েছে। আবাহনী খেলোয়াড় রেজিস্ট্রেশনের প্রথম দিকেই ২১ ফুটবলার রেজিস্ট্রেশন করায়। মাঝে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হয়। গতকাল আবাহনী আরও ১১ জন ফুটবলার রেজিস্ট্রেশন করিয়েছে বলে জানিয়েছেন ক্লাবটির ফুটবল ম্যানেজার নজরুল ইসলাম। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন কিংস থেকে আসা ইব্রাহিম, সজীব, শেখ রাসেলের স্ট্রাইকার সুমন রেজা রয়েছেন। 


আবাহনীর জন্য সবচেয়ে কঠিন সময় যাচ্ছে, এবার তারা বিদেশি ফুটবলার ছাড়াই খেলবে। গত মৌসুমের অধিনায়ক মালির ফুটবলার সুলায়মান দিয়াবাতে মোহামেডানের অধিনায়ক থাকছেন। উজবেকিস্তানের মোজাফরভ আছেন, এই ফুটবলার গত মৌসুমে দারুণ ভূমিকা রেখেছেন। তাকে ছাড়েননি কোচ আলফাজ এবং ম্যানেজার নকিব। গত মৌসুমের ৬ বিদেশির মধ্যে ৪ জন রয়েছেন, নতুন ঢুকেছেন ২ জন। নকিব জানিয়েছেন, ৩৭জন ফুটবলার রেজিস্ট্রেশন করা হয়েছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত