আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছেন আমিনুল

বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছেন আমিনুল

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। ফুটবল থেকে অবসরের পর রাজনীতিতে নাম লিখিয়েছেন সাবেক দেশসেরা এই গোলরক্ষক। শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার কারণে আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছেন। তবে সাকিব আল হাসান যেন তার মতো হয়রানির শিকার না হয় এমনটা আশা করেছেন আমিনুল।
সম্প্রতি রাজধানীর মোহাম্মদপুর এলাকায় গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে আদাবর থানায় মামলা করা হয়।


 
হত্যার নির্দেশদাতা হিসেবে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়েছে সাকিবকে। গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেছন।

সাকিব প্রসঙ্গে জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল দেশের একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘সাকিব গত জানুয়ারিতে একদলীয় ডামি নির্বাচনে অংশ নিয়ে অপরাধ করেছে বলেই আমি মনে করি। সে নির্বাচনটা ইচ্ছা করলেই এড়াতে পারত, নির্বাচন না করলে তাকে হয়তো এত সমালোচনার শিকার হতে হতো না। শুধু সাকিব নয়, মাশরাফি বিন মুর্তজাও জাতীয় দলে খেলা অবস্থায় নির্বাচন করে ভুল করেছেন।’ 

 
তবে সাকিব যেন হয়রানির শিকার না হয় এমন আশা আমিনুলের। তিনি আরও বলেন, ‘আমরা একটা অন্ধকার সময় পেরিয়ে এসেছি। আমরা গত ১৫ বছরের কোনো অন্যায়েরই পুনরাবৃত্তি চাই না। আমরা এমন একটা সমাজ ও দেশ চাই, যেখানে শুধু রাজনৈতিক মতাদর্শের ভিন্নতার জন্য কাউকে নির্যাতন ও হয়রানির শিকার হতে না হয়। সাকিবের ব্যাপারেও আমার একই চাওয়া। সে যদি অপরাধী হয়, তাহলে তার বিচার হবে, কিন্তু কোনো ধরনের অন্যায়ের শিকার যেন সে না হয়, এটা নিশ্চিত করতে হবে।’ 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত