আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

মাঠে ফিরেই মেসির রেকর্ড, যা বললেন

মাঠে ফিরেই মেসির রেকর্ড, যা বললেন

ক্রমাগত দীর্ঘ হচ্ছিল ইনজুরির সময়টা। ৩৭ বছর বয়সে ইনজুরি থেকে দুই মাস দুই দিন পর ফিরে জোড়া গোলে রিতীমত মাতালেন মঞ্চ, মেজর লিগে রেকর্ড গড়ে পেলেন ম্যাচ সেরার পুরস্কার।

পিছিয়ে পড়ে মায়ামি। সেখান থেকেই দলকে উঠিয়ে নিয়ে আসেন লিওনেল মেসি। ২৬ এ প্রথম ৪ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোল। গল্পের এখানেই শেষ নয়। যোগ করা সময়ের ৮ মিনিটের মাথায় বন্ধু সুয়ারেজের স্কোরশিটে নাম লেখানোর গোলে করেছেন অ্যাসিস্ট। এবারের উদযাপনটাও ছিল ভিন্ন।

ম্যাচ শেষে মেসি বলেন, সত্যি কথা বলতে, আমি কিছুটা ক্লান্ত। মায়ামি গরম এবং আর্দ্রতা সহায়ক নয়। তবে আমি মাঠে ফিরতে উন্মুখ ছিলাম। মাঠ থেকে দূরে থাকার সময়টা অনেক লম্বা হয়ে গিয়েছিল।

ফিলাডেলফিয়ার বিপক্ষে দলকে ৩-১ গোলে জয়ের পথে এদিন নতুন এক রেকর্ডও গড়েছেন মেসি। এই ম্যাচের পর মেজর লিগ সকারে ১৯ ম্যাচে মেসির গোল ১৫ এবং অ্যাসিস্টও ১৫টি। যা এমএলএসের ইতিহাসে দ্রুততম ১৫ গোল ও ১৫ অ্যাসিস্টের রেকর্ড। ফিরে আসার অনুভুতিটাও তাই বিশেষ।


লিওনেল মেসি বলেন, ধীরে ধীরে আমি দলের সঙ্গে অনুশীলন শুরু করি এবং ভালো অনুভব করতে থাকি। এ কারণে আমি শুরু থেকে মাঠে থাকার সিদ্ধান্ত নিই। আমি খুবই আনন্দিত এবং তৃপ্ত।

মেসির ফেরা নিয়ে গত দুমাসে অসংখ্য প্রশ্নের উত্তর দিতে হয়েছে মায়ামি কোচ জেরার্দো মার্টিনোকে। অবশেষে ফুলফিট মেসিকে মাঠে পেয়ে দারুন খুশি মায়ামি কোচ। মার্টিনো বলেন, আমি খুবই আনন্দিত যে লিও ম্যাচটা শেষ করে আসতে পেরেছে। ৯০ মিনিট মাঠে থাকতে পেরেছে সে। মেসি খুব ভালো অনুভব করছে।

ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি ছিল পেশাদার ক্যারিয়ারে মেসির ৮৪০তম গোল। সর্বাচ্চ গোলের রেকর্ডে মেসির সামনে আছেন কেবলই একজন, তারই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডো।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত