আপডেট :

        ২০২৮ অলিম্পিক আয়োজনের প্রস্তুতিতে বড় আর্থিক সংকট, ৫৯৫ মিলিয়ন ডলার ঘাটতি দেখাল এলএ২৮

        ৩০ ফুট ঢেউয়ের আঘাতে ভেঙে পড়ল পিয়ার, ক্যালিফোর্নিয়ার উপকূলে ভয়াবহ জলোচ্ছ্বাস

        পুরুষের জন নাঙ্গের আকারও নারীদের কাছে আকর্ষণীয়তার মূল্যায়নে প্রভাব ফেলে, বলছে গবেষণা

        ফ্লোরিডার মাংসের দোকানে প শু নি র্যা তনের অভিযোগ, গ্রে প্তার ৬ কর্মী

        মোদির দলের প্রতি পক্ষপাতের অভিযোগ, বিক্ষোভের মুখে কংগ্রেসের সঙ্গে আলোচনায় মেটা

        আলঝেইমারে আক্রান্ত ব্যক্তি আমাজন বনে ১১ দিন একা বেঁচে থাকার পর উদ্ধার

        বাংলাদেশসহ ১৬ বাণিজ্য অংশীদারের ওপর নতুন শুল্কের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

        নিউ অরলিন্স থেকে ফ্লোরিডাগামী বিমান বিধ্বস্ত, নিহত চার প্রাপ্তবয়স্ক ও দুই শিশু

        রেকর্ড উচ্চতার জোয়ারের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলীয় এলাকায় বন্যা সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার জনপ্রিয় স্কেটিং রিঙ্ক মালিককে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

        গোপন সূত্রের পরিচয় প্রকাশ না করায় কারাবাসের ঝুঁকিতে প্রবীণ টিভি সাংবাদিক

        শিশুদের ডে-কেয়ার সংকট কাটাতে নতুন পরিকল্পনা নিয়ে আসছেন লস এঞ্জেলেসের মেয়র-ইলেক্ট

        আইসিই আটককেন্দ্রে চিঠি পৌঁছাতে দেরি, আপিলের সুযোগ হারিয়ে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের মুখে অভিবাসীরা

        যুক্তরাষ্ট্রের বড় পুলিশ সংস্থাগুলোর মধ্যে গত বছর সবচেয়ে বেশি গুলি চালিয়েছে এলএপিডি

        ইনগলউডে ১২ তলা কালি হোটেলের নির্মাণে দৃশ্যমান অগ্রগতি, থাকছে ৩৩৪টি কক্ষ ও স্যুট

        ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় উড়োজাহাজে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা

        'সবচেয়ে ভয়ংকর অপরাধীদের’ প্রতি দয়া দেখাচ্ছেন নিউজম, অভিযোগ ট্রাম্পের

        এনভিডিয়ার প্রধান নির্বাহী পদে হুয়াংয়ের প্রত্যাবর্তনেও তদন্ত বন্ধ হচ্ছে না, জানাল ক্যালিফোর্নিয়া

        ইতালি ছাড়লে সম্পদশালীদের আর দিতে হবে না বাড়তি কর, মেলোনির দলের নতুন প্রস্তাব

        রূপপুর প্রকল্পের আবাসিক ভবনের ১২ তলা থেকে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

চ্যালেঞ্জ নিয়ে নেপালে যাচ্ছে বাংলাদেশ

চ্যালেঞ্জ নিয়ে নেপালে যাচ্ছে বাংলাদেশ

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে খেলতে বাংলাদেশ দল আজ সকালে নেপালে যাচ্ছে। কাঠমান্ডুর দশরথে সাফ নারী চ্যাম্পিয়নশিপ আগামী ১৭ অক্টোবর উদ্বোধন হলেও বাংলাদেশ প্রথম খেলবে পাকিস্তানের বিপক্ষে ২০ অক্টোবর। সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার তাদের ট্রফি ধরে রাখার মিশন।


কিন্তু ট্রফি নিয়ে তারা ভাবছে না। কারণ একটা একটা করে ম্যাচ খেলে এগিয়ে যেতে চায়। সাদা চোখে সাবিনাদের হিসাব হচ্ছে ফাইনালে পৌঁছাতে হবে। এবার কোনো প্রস্তুতি ম্যাচ না খেলে বাংলাদেশ ফুটবল দল নেপাল যাচ্ছে। প্রস্তুতি কেমন হয়েছে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে পরখ করার সুযোগ পাননি সাবিনারা। তার ওপর ২০২২ সালে চ্যাম্পিয়ন হওয়ার বাংলাদেশ দলের অনেক ফুটবলার এবারের স্কোয়াডে নেই।


ইংলিশ কোচ জেমস পিটার বাটলারের ২৩ খেলোয়াড়ের মধ্যে ৯ জন নতুন হলেও অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়ন দলের গোলরক্ষক ইয়ারজান বেগম ছাড়া আট জনরই
এটি প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ। সবাই অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৯-সহ আন্তর্জাতিক ফুটবল প্রীতিম্যাচ খেলেছেন। সেখানে ভালো পারফরম্যান্স করার কারণে এবার সাফে খেলার সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ ট্রফি আনতে যাবে, নাকি ট্রফি দিয়ে আসবে, তা নিয়ে শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ প্রস্তুতি ম্যাচ খেলে দেখার সুযোগ হয়নি। কোচ বাটলার বলেছেন, 'অভিজ্ঞ ও তারুণ্যনির্ভর দল এটি। এ দল নিয়েই আমরা শিরোপা ধরে রাখার জন্য লড়াই করব। প্রথমে আমাদের সেমিফাইনাল নিশ্চিত করতে হবে, তারপর ফাইনাল।' ইংলিশ কোচ বলেন, 'শীর্ষ পর্যায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ২০ বছর খেলেছি, তাই ফুটবল আমার কাছে চাপের নয়, উপভোগের। আমরা এই টুর্নামেন্ট উপভোগ করব। আমরা মুখে হাসি নিয়ে খেলব। এ নিয়ে আমার ওপর কোনো চাপ নেই।'


দুই বছরের ব্যবধানে সাফের দল বদলে গেছে আমূল। গতবারের নয়জন নেই এবার। বিশেষ করে, চার গোল করা ফরোয়ার্ড সিরাত জাহান স্বপ্না এবং রক্ষণের সবচেয়ে বড় ভরসা আঁখি খাতুন ফুটবল ছেড়ে চলে যাওয়ায় শক্তি কমেছে। অধিনায়ক সাবিনা খাতুন বলেন, 'আমি ওদেরকে মিস করব।' সাফ চ্যাম্পিয়ন হওয়া প্রসঙ্গে কোচ পিটার বাটলার বলেন, 'পেছনর কথা বলে লাভ নেই। অতীতে যেটা অর্জন করেছি, সেটাকে শ্রদ্ধা করি, এটা নতুন টুর্নামেন্ট। এই দলটারও দারুণ সম্ভাবনা আছে।’

প্রথম বারের মতো সাফ খেলতে যাচ্ছেন গোলরক্ষক ইয়ারজান বেগম, মিলি আক্তার, ডিফেন্ডার আফঈদা খন্দকার, মিডফিল্ডার আইরিন খাতুন, ডিফেন্ডার কোহাতি কিসকু, ফরোয়ার্ড মাতসুসিমা সুমাইয়া, মুনকি আক্তার, শাহেদা আক্তার রিপা ও সাগরিকা। পুরোনো ১৪ জন হচ্ছেন-রূপনা চাকমা, মাসুরা পারভীন, সিউলি আজিম, শামসুন্নাহার, নিলুফা ইয়াসমিন নিলা, মনিকা চাকমা, মারিয়া মান্দা, স্বপ্না রানী, সানজিদা আক্তার, ঋতুপর্ণা চাকমা, সাবিনা খাতুন, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র) ও কৃষ্ণা রানী সরকার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত