আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

১২ বছর পর সিরিজ হারের শঙ্কায় ভারত

১২ বছর পর  সিরিজ হারের শঙ্কায় ভারত

সবশেষ ২০১২ সালে ঘরের মাটিতে টেস্ট সিরিজ হেরেছিল ভারত। এরপর সাদা পোশাকের ক্রিকেটা টানা ১৮টি সিরিজ জিতেছে ভারতীয়রা। এবার ১২ বছর পর নিজে দেশে সিরিজ হারের শঙ্কায় পড়েছে রোহিত শর্মার।

বেঙ্গালুরু টেস্টে হেরে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে ভারত। ঘুরে দাঁড়ানোর ম্যাচে পুনেতেও রয়েছে বিপদে। মিচেল স্যান্টনারের বোলিং তোপে ধস নামে ভারতের ব্যাটিং লাইনে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিনশোর ওপর লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউজিল্যান্ড। এতেই বিপাকে পড়েছে স্বাগতিকরা।


শুক্রবার (২৫ অক্টোবর) পুনে টেস্টের দ্বিতীয় দিনে ভারত প্রথম ইনিংসে গুটিয়ে যায় মাত্র ১৫৬ রানে। স্পিনবান্ধব উইকেটে বাঁহাতি স্পিনার স্যান্টনার ৫৩ রান খরচায় নেন ৭ উইকেট। প্রথম ইনিংসে ১০৩ রানের লিড পাওয়া নিউজিল্যান্ড দিন শেষ করেছে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৯৮ রান তুলে।

ফলে কিউইরা এখন এগিয়ে আছে ৩০১ রানে। সেঞ্চুরির কাছে গিয়েও ৮৬ রানে সাজঘরে ফিরে গেছেন টম ল্যাথাম। টেস্টের তৃতীয় দিনে লিড আরও বাড়িয়ে নেবে। যা ভারতের জন্য হবে মাথা ব্যাথার কারণ।


টেস্টে তিনশোর বেশি রান তাড়া করে এখন পর্যন্ত তিনবার জিতেছে ভারত। দুইবার বিদেশের মাটিতে, একবার ঘরের মাঠে। নিজেদের মাটিতে তাদের সেই একমাত্র জয়টি এসেছিল ২০০৮ সালে ইংল্যান্ডের বিপক্ষে। চেন্নাইতে শচীন টেন্ডুলকারের অপরাজিত সেঞ্চুরিতে ৩৮৭ রানের লক্ষ্য তাড়া করে ৪ উইকেটে জিতেছিল ভারত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত