আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে অনুপস্থিত তাসকিন

চট্টগ্রাম টেস্টের স্কোয়াডে অনুপস্থিত তাসকিন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ। প্রথম টেস্টের স্কোয়াডে ছিলেন পেসার তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্টে স্কোয়াডেই নেই এই পেসার। তাকে বাদ দিয়ে চট্টগ্রাম টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। তাসকিনের জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদকে। জানা গেছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিনকে। আগামী মাসের শুরুতে শারজায় অনুষ্ঠিত হবে সিরিজটি।


মিরপুর টেস্টে প্রোটয়াদের কাছে হেরে সিরিজে পিছিয়ে আছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে চট্টগ্রাম টেস্টে জয়ে বিকল্প নেই টাইগারদের সামনে। আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ, নাহিদ রানা, হাসান মুরাদ ও সৈয়দ খালেদ আহমেদ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত