আপডেট :

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

সেমিফাইনালে ভুটানের মুখোমুখি বাংলাদেশ

সেমিফাইনালে ভুটানের মুখোমুখি বাংলাদেশ

গত ১৬ সেপ্টেম্বর ২০২২, নেপালের কাঠমান্ডুতে দশরথের এই মাঠেই সাফ নারী চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে বাংলাদেশ ৮-০ গোলে ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছিল। আজ (রোববার) আবার সেই মাঠ, একই প্রতিপক্ষ, সেমিফাইনালে ভুটানের মুখোমুখি বাংলাদেশ। খেলা শুরু হবে বেলা পৌনে ২টায়। সবকিছু একই হলেও বর্তমান দলের সিনিয়র ফুটবলার মারিয়া মান্ডা আগের হিসেব নিয়ে বসতে রাজি না। 'আগের ভুটান আর এখনকার ভুটানের মধ্যে অনেক ফারাক। এবার ভুটান শক্ত প্রতিপক্ষ হয়ে এসেছে। ওরা নেপালের বিপক্ষে ড্র করেছে। আগে ৮-০ গোলে জিতেছি সেটা ভুলে যেতে চাই। আমরা মনে করবে এখন নতুন করে গোল করতে হবে, ম্যাচ জিততে হবে-বললেন মারিয়া মান্ডা। 
সাফে এখন পর্যন্ত ভুটান-বাংলাদেশের মুখোমুখি ম্যাচের সংখ্যা ৪টি। এর মধ্যে সবকয়টি জিতেছে বাংলাদেশ। প্রথম সাফে বর্তমান অধিনায়ক সাবিনা খাতুন খেলেছিলেন, জোড়া গোলও করেছিলেন তিনি। এখন পর্যন্ত সবগুলো সাফ খেলেছেন সাবিনা। দলের সবচেয়ে অভিজ্ঞ ফুটবলার সাবিনা আজ ভুটানকে খাটো করে দেখছেন না। কারণ সাবিনা মারিয়ারা কিছুদিন আগে ভুটানের ক্লাব লিগে খেলে এসেছেন। তারা দেখেছেন ভুটান উন্নতি করছে। এখন সেমিফাইনালে ভুটান জীবন বাজি রেখে লড়াই করবে বলে মনে করছেন সাবিনা-মারিয়ারা। ফাইনালের হাতছানি মনে করছেন না। 

দলের ইংলিশ কোচ পিটার বাটলার কাল অনুশীলনে নেমে নেপালে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তারা ভুটানকে শ্রদ্ধা করছেন। সেমিফাইনালে উঠেছে বলে সব শেষ হয়ে গেছে, তা নয়। আমাদের পা মাটিতে রাখতে হবে। ভুটানকে সেমিফাইনালে ওঠার সম্মান দিতে হবে। আমরাও উন্নতি করেছি। ভারতকে হারানোর পর আমার মেয়েদেরকে বলেছি তারা যেন খেলায় মনোযোগ ধরে রাখে।' 

নিজ দলের কথা বলতে গিয়ে সাবিনাদের সাবেক কোচ গোলাম রাব্বানী ছোটনের প্রসঙ্গ উঠে আসে পিটার বাটলারের কণ্ঠে। তিনি বলেন, 'দলের মধ্যে মনযোগ ধরে রাখাটা এখন কঠিন হয়ে যাচ্ছে। কারণ সাবেক কোচরা আমার দলকে বিরক্ত করছে। নানা ভাবে প্ররোচিত করছে। এটা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না।' 

আজ একই দিনে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত-নেপাল। এই দলও গত সাফে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই খেলায় নেপাল ১-০ গোলে হারিয়েছিল ভারতকে। এবার তাদের সামনে কঠিন লড়াই। নারী সাফের পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। তারা গত শিরোপা হারিয়েছিল। বাংলাদেশ প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। নেপাল ৫ বার ফাইনাল খেলেও চ্যাম্পিয়ন হতে পারেনি। আরও একবার ঘরের মাঠে সুযোগ এসেছে স্বপ্ন করার। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত