আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ব্যালন ডি'অর বিজয়ীর দৌড়ে সামনের সারিতেই ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র

ব্যালন ডি'অর বিজয়ীর দৌড়ে সামনের সারিতেই ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র

২০০৭ সালের পর ব্রাজিলের আর কোনো ফুটবলার ব্যালন ডি’ অর পাননি। অনেকেরই ধারণা ছিল ব্রাজিলিয়ান ভক্তদের সেই অপেক্ষার প্রহর এবার শেষ হচ্ছে। এবারের ব্যালন ডি'অর বিজয়ীর দৌড়ে সামনের সারিতেই ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হচ্ছে তার ভক্তদের।

আনুষ্ঠানিক ঘোষোণা আসার ঘণ্টা কয়েক আগেই বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবজিও রোমানো জানিয়েছেন, ভিনিসিয়ুসের হাতে উঠছে না এবারের ব্যালন ডি'অর। ব্যালন ডি'অরের অনুষ্ঠানেও যাচ্ছেন না রিয়ালের এই তারকা ফরোয়ার্ড। এমনকি রিয়াল থেকে কেউই এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোমানো লেখেন, 'ভিনিসিয়ুস জুনিয়র প্যারিসে (ব্যালন ডি'অর অনুষ্ঠানে) যাচ্ছেন না। কারণ রিয়াল মাদ্রিদ জানতে পেরেছে, তিনি ব্যালন ডি'অর জেতেননি।'


আর স্প্যানিশ সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ত তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি'অর পাবেন না। ইতোমধ্যে রিয়াল মাদ্রিদের তারকা সেটা জেনে গেছেন। তাই প্যারিসের থিয়েটার দু শাতলেতে হতে যাওয়া জাঁকজমকপূর্ণ আয়োজনে তিনি উপস্থিত থাকবেন না। ২০২৪ সালের ব্যালন ডি'অর প্রদানের অনুষ্ঠান বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত একটায় শুরু হবে।

আরএমসি স্পোর্ত আরও জানিয়েছে, ভিনিসিয়ুসের ব্যালন ডি'অর না পাওয়ার খবরে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন রিয়ালের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। তার নেওয়া সিদ্ধান্ত অনুসারে, স্প্যানিশ ক্লাবটির কোনো প্রতিনিধিই প্যারিসে যাবেন না।


সোমবার (২৮ অক্টোবর) রাত ১টা ৪৫ মিনিটে প্যারিসের থিয়েটার দু শাটলেটে এক জমকালো অনুষ্ঠানে ঘোষণা করা হবে ২০২৪ ব্যালন ডি’অর জয়ীর নাম।

ফুটবল বিশ্বে ব্যক্তিগত অর্জনের দিক বিবেচনায় সবচেয়ে বড় পুরস্কারের অন্যতম ব্যালন ডি’অর। ইউরোপের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ধরা হয় এটিকে।

ব্যালন ডি’ অরের পুরস্কার ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে আজ পুরস্কার তুলে দেয়া হবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পক্ষ থেকে। সেরা পুরুষ ফুটবলার ব্যালন ডি’অর, সেরা নারী ফুটবলার ব্যালন ডি’অর ফ্যামিনিন, সেরা স্কোরার গার্ড মুলার অ্যাওয়ার্ড, মানবিকতা প্রদর্শনকারী ফুটবলার সক্রেটিস অ্যাওয়ার্ড, সেরা উদীয়মান ফুটবলার কোপা অ্যাওয়ার্ড। পাশাপাশি থাকছে পুরুষ ও নারী ক্যাটাগরিতে সেরা ক্লাব ও কোচের অ্যাওয়ার্ড।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত