আপডেট :

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

সাফজয়ীদের ২০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রিকেট বোর্ড

সাফজয়ীদের ২০ লাখ টাকা পুরস্কার দেবে ক্রিকেট বোর্ড


সাফজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে পুরস্কার হিসেবে ২০ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি এ ঘোষণা দিয়েছে। সেখানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন।


সংবাদ বিজ্ঞপ্তিতে ফারুক আহমেদ বলেছেন, ‘আমাদের নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে যা করেছে, আমরা গর্বিত। পুরো ক্রীড়াঙ্গনের এ সাফল্য উদ্যাপনে বিসিবিও যোগ দিচ্ছে।’


বিসিবি সভাপতি বলেন, ‘তাদের এই জয় অন্য সব খেলার খেলোয়াড়দের এবং বাংলাদেশের মেয়েদের অনুপ্রেরণা জোগাবে। আমরাও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী ফুটবল বিভাগকে অভিনন্দন জানাই।’

এ অর্জন খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়াবে বলে বিশ্বাস ফারুক আহমেদের, ‘বিসিবি খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে সব সময় বদ্ধপরিকর। এই ঐতিহাসিক জয় খেলায় মেয়েদের অংশগ্রহণের ক্ষেত্রে আগ্রহ বাড়াবে এবং পুরো দেশের সমর্থন জোগাবে।’


গতকাল নেপালের দশরথ রঙ্গশালায় সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দুই বছর আগে একই মাঠে নেপালকে কাঁদিয়ে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত